বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সাহিত্য
মাটি
  Date : 04-11-2026
Share Button

লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মাটির ঘ্রাণে প্রশান্তি আসে প্রাণে,
শান্তির পরশ জাগে হৃদয়ের জুড়ে।
সবুজের সমারোহ দোলে মাঠে ঘাটে,
প্রকৃতির মায়া হাসে অচেনা সুখে।

শিশিরের বিন্দু ঝরে ঘাসেরই গায়,
স্নিগ্ধ হাওয়া বয়ে যায় মনেরই ছায়।
পাখিদের কলতানে সকালটা হাসে,
নতুন দিনের স্বপ্ন হৃদয়ে ভাসে।

নদীর কলতানে মন হারায় তানে,
জোছনার মায়া নামে নীরব সন্ধানে।
ধানের শিষ দোলে যায় বাতাসের তালে,
কৃষকের হাসি ফোটে সোনালি ফসলে।

এই মাটির মায়াতেই বাঁধা এ জীবন,
প্রকৃতির ভালোবাসা ভরায় এ মন।
মাটির বুকে খুঁজে পাই সুখের ভাবনা,
এই মাটিই আমার চির আপন ঠিকানা।

লায়ন মোঃ গনি মিয়া বাবুল
( শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (কৃষি) কেন্দ্রীয় কমিটি
যুগ্মমহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি
ফো: ০১৫৫২৬৩১১১৮, ০১৮৪২৬৩১১১৮
E-mail: lionganibabul@gmail.com



  
  সর্বশেষ
বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারে বঙ্গভবনে উচ্চপর্যায়ের সংলাপ
আজকের চীনকে বুঝতে হলে সিপিসি সম্পর্কে জানা অপরিহার্য: শেন হাই সিয়োং
অস্থির বৈশ্বিক পরিস্থিতিতে চীনের অর্থনৈতিক সহনশীলতা ও উন্মুক্ত নীতির ব্যাপক প্রশংসা
বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করল চীন

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com