শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সাহিত্য
শুধু একটি হাসি দিও
  Date : 06-06-2026
Share Button

- ফারুক সৈয়দ, সিল্কেবোর্গ, ডেনমার্ক। যেমন হেমন্তের বিকেলে ধানক্ষেতের উপর শেষ রোদ এসে পড়ে; যেমন বহুদিনের চেনা পথ অপরিচিত আলোয় হঠাৎ জেগে ওঠে। আমি তো অনেককাল পৃথিবীর ধুলো, কুয়াশা, নদীর ধারে তোমার সেই একটুখানি হাসির অপেক্ষায় আছি। তোমার চোখে যখন আলো নামে, মনে হয় দূরের কোনো পাখি সন্ধ্যার আকাশ পেরিয়ে আমারই দিকে ফিরে আসে। শুধু একটি হাসি দিও— পৃথিবীর সব দুঃখ মুছে যাবে, তা নয়; তবু অন্ধকার কিছুটা নরম হবে, নিঃসঙ্গতা কিছুটা পথ ছেড়ে দেবে। আর যদি সেই হাসির ভেতরে আমার ঠিকানা লুকিয়ে থাকে— তবে এই দীর্ঘ পথচলার শেষে আমি আর কোনো নক্ষত্র চাইব না; শুধু তোমার পাশে বসে সন্ধ্যা নামতে দেখব, আর মনে হবে— এই পৃথিবীতে ভালোবাসা এখনও আছে।



  
  সর্বশেষ
শিক্ষার পরিচয়
রেকর্ড পরিমাণ নতুন ও পরিবেশবান্ধব পণ্যের সমাহারে শুরু হলো ১৪০তম ক্যান্টন ফেয়ার
‘প্রত্নতত্ত্বের ইতিহাস ও ভবিষ্যৎ` প্রতিপাদ্যে শানসিতে বসছে প্রত্নতাত্ত্বিকদের মিলনমেলা
ইয়ালু নদী সেতু চীন-উত্তর কোরিয়া কৌশলগত সম্পর্কের নতুন মাইলফলক: চীনা প্রধানমন্ত্রী

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com