বুধবার, নভেম্বর ৪, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
কৌশলগত যোগাযোগ ও বহুমাত্রিক সহযোগিতা জোরদারে একমত চীন ও রাশিয়ার শীর্ষ আইনপ্রণেতারা
  Date : 04-11-2026
Share Button

চীন ও রাশিয়ার মধ্যে কৌশলগত যোগাযোগ, রাজনৈতিক পারস্পরিক আস্থা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে একমত হয়েছেন দুই দেশের জ্যেষ্ঠ আইনপ্রণেতারা। ২ নভেম্বর (সোমবার) বেইজিংয়ে চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচির সঙ্গে বৈঠক করেন রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভ্যালেন্তিনা মাতভিয়েঙ্কো।

বৈঠকে চাও ল্যচি বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্যকে দিকনির্দেশনা হিসেবে নিয়ে মস্কোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত আছে বেইজিং। বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি ও সম্পদ এবং যোগাযোগ অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, জীবপ্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতির মতো নতুন ক্ষেত্রেও সহযোগিতা সম্প্রসারণ এবং শিল্প ও সরবরাহব্যবস্থায় সমন্বয় জোরদারের আহ্বান জানান চীনের এ শীর্ষ আইনপ্রণেতা।

তিনি আরও বলেন, শিক্ষা বিনিময়ের চীন-রাশিয়া বর্ষ সফল করতে এবং দুই দেশের আঞ্চলিক সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করা প্রয়োজন। জাতিসংঘসহ বহুপক্ষীয় কাঠামোতেও কৌশলগত সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

জবাবে মাতভিয়েঙ্কো চীনের কমিউনিস্ট পার্টির বিশতম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন সফলভাবে আয়োজনের জন্য অভিনন্দন জানান। চীনের জাতীয় গণকংগ্রেসের সঙ্গে আইনপ্রণেতা পর্যায়ে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠক শেষে দুই নেতা চীনের জাতীয় শিল্প জাদুঘরে রুশ চিত্রশিল্পী নিকোলাই ফেশিনের শিল্পকর্মের প্রদর্শনী পরিদর্শন করেন।

সূত্র: লুৎফর-জেনিফার,চায়না মিডিয়া গ্রুপ



  
  সর্বশেষ
`ডিজিটাল লৌহ পর্দা` তৈরির বিরোধিতা করে অন্তর্ভুক্তিমূলক ইন্টারনেট ব্যবস্থার আহ্বান চীনের
শক্তি প্রয়োগ পরিহার করে সংলাপে বসার আহ্বান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই`র
কৌশলগত যোগাযোগ ও বহুমাত্রিক সহযোগিতা জোরদারে একমত চীন ও রাশিয়ার শীর্ষ আইনপ্রণেতারা
কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ও বাস্তব প্রয়োগের গতিতে বিশ্বে শীর্ষে চীন

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com