শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
বৈশ্বিক নগর উন্নয়ন ও অংশীদারিত্ব জোরদারে সি`আনে ‘সিস্টার সিটি` সম্মেলনের উদ্বোধন
  Date : 22-10-2026
Share Button

আন্তর্জাতিক : ২১ অক্টোবর (বুধবার), ২০২৬ সালের চীন আন্তর্জাতিক ‘সিস্টার সিটি’ সম্মেলন, শায়ানসি প্রদেশের সি’আন শহরে শুরু হয়। চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান চাং ছিং ওয়েই উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন।

ভাষণে চাং বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আন্তর্জাতিক ‘সিস্টার সিটি’ কার্যক্রমের ওপর যথেষ্ট গুরুত্ব দেন। সাম্প্রতিক বছরগুলোয় চীনের শহরগুলোর সাথে অন্যান্য দেশের ‘সিস্টার সিটিগুলোর’ সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। এটি মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনের ক্ষেত্রে স্থায়ী ও সুদৃঢ় শক্তি সঞ্চার করে।

তিনি আরও বলেন, আশা করা যায়, চীনের সাথে ‘সিস্টার সিটিগুলো’ যৌথভাবে চারটি বৈশ্বিক প্রস্তাব বাস্তবায়নে ভূমিকা রাখবে এবং জনগণের জন্য বাসযোগ্য শহর নির্মাণ ও সম্মিলিতভাবে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে আরও আন্তরিকতার সাথে কাজ করে যাবে।

উল্লেখ্য, এবারের সম্মেলনের প্রতিপাদ্য: ‘সিস্টার সিটি অংশীদারিত্ব গড়ে তোলা এবং যৌথভাবে নগর উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া’। ১৬টি দেশের পৌর সরকারের ৭ শতাধিক অতিথি এবারের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ



  
  সর্বশেষ
বৈশ্বিক নগর উন্নয়ন ও অংশীদারিত্ব জোরদারে সি`আনে ‘সিস্টার সিটি` সম্মেলনের উদ্বোধন
ঐতিহাসিক সন্ধিক্ষণে এসসিওকে সাহসী ও কার্যকর নেতৃত্ব দিতে হবে: লি ছিয়াং
সি চিন পিং ও পুতিনের নেতৃত্বে চীন-রাশিয়া সম্পর্ক আরও পরিণত ও স্থিতিশীল: লি ছিয়াং
চলতি বছরের প্রথম আট মাসে ভিসামুক্ত সুবিধায় চীনে বিদেশি পর্যটক প্রবেশ বেড়েছে ২৬.৮ শতাংশ

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com