শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
সি চিন পিং ও পুতিনের নেতৃত্বে চীন-রাশিয়া সম্পর্ক আরও পরিণত ও স্থিতিশীল: লি ছিয়াং
  Date : 22-10-2026
Share Button

আন্তর্জাতিক : রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের আমন্ত্রণে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ২০ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরে পৌঁছান। চীন ও রাশিয়ার প্রধানমন্ত্রীদের ৩১তম নিয়মিত বৈঠকে যোগ দিতে তিনি রাশিয়া সফর করছেন।

বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাশিয়ার উপপ্রধানমন্ত্রী নিকোলাই চেরনিশেঙ্কো এবং রাশিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাং হান হুইসহ অন্য কর্মকর্তারা।

এ সময় লি ছিয়াং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশলগত দিকনির্দেশনায় দুই দেশের সম্পর্ক আরও পরিণত ও স্থিতিশীল হয়েছে। চলতি বছর দুই দেশের রাষ্ট্রপ্রধান দুইবার বৈঠক করেছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে নতুন দিকনির্দেশনা দিয়েছেন।

লি ছিয়াং বলেন, নতুন যুগে চীন-রাশিয়ার সার্বিক কৌশলগত অংশীদারত্বকে আরও এগিয়ে নিতে চীন রাশিয়ার সঙ্গে কাজ করে যেতে আগ্রহী। এর ফলে দুই দেশের সম্পর্ক আরও ফলপ্রসূ হবে, উভয় দেশের জনগণ আরও বেশি সুফল পাবে এবং বিশ্বশান্তি ও উন্নয়নে স্থিতিশীলতা ও নিশ্চয়তা জোরদার হবে।

তাজিকিস্তানে সরকারি সফর এবং শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সরকারপ্রধান পরিষদের ২৫তম বৈঠকে অংশগ্রহণ শেষে সেন্ট পিটার্সবার্গে পৌঁছান চীনের প্রধানমন্ত্রী।

সূত্র: রুবি-ফয়সল-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ



  
  সর্বশেষ
বৈশ্বিক নগর উন্নয়ন ও অংশীদারিত্ব জোরদারে সি`আনে ‘সিস্টার সিটি` সম্মেলনের উদ্বোধন
ঐতিহাসিক সন্ধিক্ষণে এসসিওকে সাহসী ও কার্যকর নেতৃত্ব দিতে হবে: লি ছিয়াং
সি চিন পিং ও পুতিনের নেতৃত্বে চীন-রাশিয়া সম্পর্ক আরও পরিণত ও স্থিতিশীল: লি ছিয়াং
চলতি বছরের প্রথম আট মাসে ভিসামুক্ত সুবিধায় চীনে বিদেশি পর্যটক প্রবেশ বেড়েছে ২৬.৮ শতাংশ

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com