শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
‘প্রত্নতত্ত্বের ইতিহাস ও ভবিষ্যৎ` প্রতিপাদ্যে শানসিতে বসছে প্রত্নতাত্ত্বিকদের মিলনমেলা
  Date : 16-10-2026
Share Button

পঞ্চম চীনা প্রত্নতাত্ত্বিক কংগ্রেস ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) শানসি প্রদেশের ইয়ুনছেং শহরে শুরু হয়েছে। ‘প্রত্নতত্ত্বের ইতিহাস ও ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে আয়োজিত এ কংগ্রেসে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, মূল প্রবন্ধ উপস্থাপন, ২৮টি দলীয় আলোচনা পর্ব, ৫৭০টিরও বেশি একাডেমিক প্রতিবেদন এবং ২২টি উন্মুক্ত বক্তৃতা। ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এ আয়োজন।

২০১৬ সালে যাত্রা শুরুর পর এ পর্যন্ত চারবার চীনা প্রত্নতাত্ত্বিক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। চীনের প্রত্নতাত্ত্বিক গবেষণার বর্তমান অবস্থা ও অর্জন তুলে ধরা, আন্তর্জাতিক অঙ্গনে উন্মুক্ততা ও একাডেমিক বিনিময় জোরদার করা এবং দেশটির প্রত্নতত্ত্বের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

চীনা সামাজিক বিজ্ঞান একাডেমি, রাষ্ট্রীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসন এবং শানসি প্রাদেশিক গণসরকারের তত্ত্বাবধানে এ কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। আয়োজনের দায়িত্বে রয়েছে চীনের প্রত্নতত্ত্ব সমিতি, চীনা সামাজিক বিজ্ঞান একাডেমির প্রত্নতত্ত্ব ইনস্টিটিউট, শানসি প্রাদেশিক সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসন এবং ইয়ুনছেং পৌর গণসরকার।

সূত্র: রুবি-ফয়সল-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ



  
  সর্বশেষ
রেকর্ড পরিমাণ নতুন ও পরিবেশবান্ধব পণ্যের সমাহারে শুরু হলো ১৪০তম ক্যান্টন ফেয়ার
‘প্রত্নতত্ত্বের ইতিহাস ও ভবিষ্যৎ` প্রতিপাদ্যে শানসিতে বসছে প্রত্নতাত্ত্বিকদের মিলনমেলা
ইয়ালু নদী সেতু চীন-উত্তর কোরিয়া কৌশলগত সম্পর্কের নতুন মাইলফলক: চীনা প্রধানমন্ত্রী
১৪০তম ক্যান্টন ফেয়ারে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অভিনন্দনবার্তায় বিশ্ব বাণিজ্যে নতুন গতি

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com