বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
চীন-জাপান সম্পর্কের অবনতির জন্য জাপান সরকারই দায়ী: নিয়মিত সংবাদ সম্মেলনে মাও নিং
  Date : 14-10-2026
Share Button

আন্তর্জাতিক: জাপানের উচিত নিজ দেশের ন্যায়ের কণ্ঠস্বর শোনা ও সেটাকে গুরুত্ব দেওয়া। চীন-জাপান সম্পর্কের অবনতির কারণ এবং এ পরিস্থিতি থেকে উত্তরণের প্রসঙ্গে এ মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। ১২ অক্টোবর বেইজিংয়ে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, সম্প্রতি জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাপান আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন সমিতির চেয়ারম্যান চীন সফরকালে বলেছেন, চীন-জাপান সম্পর্কের অবনতির জন্য জাপান নিজেই দায়ী এবং পরিস্থিতির উন্নয়নে জাপান সরকারের উদ্যোগ নেওয়া উচিত।

তিনি আরও বলেন, জাপানের অভ্যন্তরেও এমন মত রয়েছে যে, ঐতিহাসিক দায়িত্ব এড়ানোর প্রচেষ্টা দেশটির চীননীতিকে ভুল পথে পরিচালিত করছে। এ অবস্থায় জাপান সরকারকে সমস্যার মুখোমুখি হয়ে সেগুলোর সমাধান করার আহ্বান জানানো হচ্ছে। এ বিষয়ে চীনের অবস্থান কী?

জবাবে মাও নিং বলেন, এসব বক্তব্য জাপানের দূরদর্শী ব্যক্তিদের যুক্তিবোধ ও বিবেকের প্রতিফলন। চীন এ ধরনের বক্তব্যকে স্বাগত জানায়। তাদের কথায়, সমস্যার মূল নিহিত রয়েছে ইতিহাস ও চীন সম্পর্কে জাপানের ক্ষমতাসীনদের গুরুতর ভুল ধারণা এবং দৃষ্টিভঙ্গির বিচ্যুতির মধ্যে। এসব ভুল চীন-জাপান সম্পর্কের রাজনৈতিক ভিত্তিকে মারাত্মকভাবে দুর্বল করে দিচ্ছে।

তিনি বলেন, এ পরিস্থিতি কোনো পক্ষের স্বার্থেই নয় এবং এর সম্পূর্ণ দায় জাপানের।

মাও নিং জাপানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশটির উচিত নিজ দেশের ন্যায়ের কণ্ঠস্বর শোনা ও সেটাকে গুরুত্ব দেওয়া, সমস্যার মূল কারণের সরাসরি মোকাবিলা করা এবং চীন ও জাপানের মধ্যকার চারটি রাজনৈতিক দলিল মেনে চলা। একই সঙ্গে চীনের তাইওয়ান, ইতিহাস এবং চীন সম্পর্কে নিজেদের ভুল ধারণা ও দৃষ্টিভঙ্গি আন্তরিকভাবে পর্যালোচনা করে সংশোধন করা উচিত বলেও জানান তিনি।

সূত্র: তুহিনা-ফয়সল-শুয়েই,চায়না মিডিয়া গ্রুপ



  
  সর্বশেষ
‘আফ্রিকার সম্পদ আফ্রিকারই`: খনিজ খাতে সি চিন পিংয়ের চার প্রস্তাব
আফ্রিকার সংকট নিরসনে সি চিন পিংয়ের চার মূলনীতি ঘোষণা
বেইজিংয়ে লি ছিয়াং-চ্যান থান মান বৈঠক: চীন-ভিয়েতনাম মৈত্রী আরও সুদৃঢ়
বৈশ্বিক ভাষা মডেলে বিকৃত তথ্য ছড়াচ্ছে জাপান: সিএমজি সম্পাদকীয়তে সতর্কবার্তা

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com