শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয়, ওমরা থেকে ফিরে আসিফ মাহমুদ
  Date : 31-08-2026
Share Button

সরকারি দল বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সৌদি আরবের টিকিটের দাম কমে গিয়েছিল। বিএনপি আসার পর আবারও সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে টিকিটের দামও বেড়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় গ্যাস-বিদ্যুতের সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের পর প্রতিটি সেক্টরে মূল্য বৃদ্ধি ও চাঁদাবাজির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এতে নাভিশ্বাস অবস্থা জনগণের। দ্রুতই এ থেকে পরিত্রাণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

তিনি বলেন, মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবেই দেখছে এনসিপি। তবে, এ বিষয়ে দলের উপ-কমিটি বিশেষভাবে নজর রাখছে বলেও জানান তিনি।



  
  সর্বশেষ
রেকর্ড পরিমাণ নতুন ও পরিবেশবান্ধব পণ্যের সমাহারে শুরু হলো ১৪০তম ক্যান্টন ফেয়ার
‘প্রত্নতত্ত্বের ইতিহাস ও ভবিষ্যৎ` প্রতিপাদ্যে শানসিতে বসছে প্রত্নতাত্ত্বিকদের মিলনমেলা
ইয়ালু নদী সেতু চীন-উত্তর কোরিয়া কৌশলগত সম্পর্কের নতুন মাইলফলক: চীনা প্রধানমন্ত্রী
১৪০তম ক্যান্টন ফেয়ারে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অভিনন্দনবার্তায় বিশ্ব বাণিজ্যে নতুন গতি

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com