শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
রিজভীকে নিয়ে জাতীয় কবির সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা
  Date : 27-08-2026
Share Button

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে সঙ্গে নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছি। কবি নজরুলের সাম্য, মানবতা, সম্প্রীতি ও দেশপ্রেমের আদর্শকে ধারণ করে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ই হোক তার প্রতি আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি।

তিনি বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করেছে। তার আদর্শ নতুন প্রজন্মকে অন্যায়, বৈষম্য ও অসাম্যের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালের ২৯ আগস্ট মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্যদিয়ে তাকে স্মরণ করছে।



  
  সর্বশেষ
রেকর্ড পরিমাণ নতুন ও পরিবেশবান্ধব পণ্যের সমাহারে শুরু হলো ১৪০তম ক্যান্টন ফেয়ার
‘প্রত্নতত্ত্বের ইতিহাস ও ভবিষ্যৎ` প্রতিপাদ্যে শানসিতে বসছে প্রত্নতাত্ত্বিকদের মিলনমেলা
ইয়ালু নদী সেতু চীন-উত্তর কোরিয়া কৌশলগত সম্পর্কের নতুন মাইলফলক: চীনা প্রধানমন্ত্রী
১৪০তম ক্যান্টন ফেয়ারে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অভিনন্দনবার্তায় বিশ্ব বাণিজ্যে নতুন গতি

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com