শনিবার, আগস্ট ২৯, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
নেপালের দুর্যোগে উদ্ধার ও পুনর্বাসনে সহায়তার আশ্বাস চীনের
  Date : 29-08-2026
Share Button


আন্তর্জাতিক: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং নেপালের সাম্প্রতিক ভূমিধসে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌউডেলকে একটি বার্তা পাঠিয়েছেন।

বার্তায় সি বলেন, সম্প্রতি চীন ও নেপালের মধ্যকার জিরং-রাসোয়া সীমান্ত ক্রসিংয়ে একটি ভয়াবহ ভূমিধস ঘটেছে, যাতে বহু হতাহতের ঘটনা ঘটে, বেশ কয়েকজন নিখোঁজ হন এবং সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। চীন সরকার ও চীনের জনগণের পক্ষ থেকে আমি নিহতদের জন্য গভীর শোক এবং তাদের পরিবারবর্গ, আহত ব্যক্তিবর্গ ও দুর্যোগ-কবলিত এলাকার জনগণের প্রতি আন্তরিক সহানুভূতি জানাচ্ছি।

সি জোর দিয়ে বলেন, চীন নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের স্থানান্তর ও পুনর্বাসন, আহতদের দ্রুত চিকিৎসা প্রদান, হতাহতের সংখ্যা হ্রাস এবং দ্বিতীয় পর্যায়ের দুর্যোগ প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। চীন নেপালের উদ্ধার প্রচেষ্টায় সক্রিয়ভাবে সহায়তা করতে এবং সাধ্যমতো সমর্থন ও সহায়তা প্রদান করতে ইচ্ছুক। বিশ্বাস করা যায়, উভয় দেশের জনগণ এই দুর্যোগ কাটিয়ে উঠতে এবং যত দ্রুত সম্ভব ঘরবাড়ি পুনর্নির্মাণ করতে পারবেন।

একই দিনে, চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে একটি শোকবার্তা পাঠান।

সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
ভূমিধসে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে নেপালের সঙ্গে সমন্বয় করছে চীন
নেপালের দুর্যোগে উদ্ধার ও পুনর্বাসনে সহায়তার আশ্বাস চীনের
চীন-কিরগিজস্তান জনগণের বন্ধুত্বে নতুন গতি আনতে সিএমজির সাংস্কৃতিক উদ্যোগ
চীনা ধাঁচের আধুনিকীকরণে জনগণের জীবনমানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com