আন্তর্জাতিক: চীনা প্রেসিডেন্টের আসন্ন শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনে অংশগ্রহণ ও কিরগিজস্তান সফর উপলক্ষে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের প্রদর্শনী গতকাল (বুধবার) বিশকেকে শুরু হয়েছে। চীনের কেন্দ্রীয় কমিটির প্রচারবিষয়ক উপমন্ত্রী ও সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়োং উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও-ভাষণ দেন।
কিরগিজস্তান জাতীয় টেলিভিশন ও সম্প্রচার সংস্থার মহাব্যবস্থাপক উলানবেক সাদিয়েভ এবং কিরগিজস্তানে অবস্থিত চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা লি হুয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেন হাই সিয়োং তাঁর ভিডিও-ভাষণে বলেন, এবারের সম্প্রচার কিরগিজ দর্শকদের চীনা সংস্কৃতি, প্রজ্ঞা ও আধ্যাত্মিকতা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। আমাদের উচিত, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং কর্তৃক প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগ বাস্তবায়ন এবং শাংহাই সহযোগিতা সংস্থার চেতনা প্রচার করা। আমাদের আরও বেশি জনসম্পর্ক ও বাস্তবসম্মত সহযোগিতার মাধ্যমে দু’দেশের জনগণের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বে নতুন চালিকাশক্তি সঞ্চার করতে হবে।
উলানবেক সাদিয়েভ তাঁর ভাষণে বলেন, কিরগিজস্তানের জাতীয় টেলিভিশন ও বেতার কোম্পানি চীনা গণমাধ্যমগুলোর সঙ্গে সহযোগিতার ওপর গুরুত্ব দেয়। আশা করা যায়, দু’দেশের গণমাধ্যমগুলোর মধ্যে উচ্চমানের চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের দ্বিমুখী আদান-প্রদান ত্বরান্বিত হবে এবং সংবাদ প্রতিবেদন ও বিষয়বস্তু তৈরিসহ বিভিন্ন ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে পেশাগত সহযোগিতা আরও গভীর হবে।
জানা গেছে, কিরগিজস্তানে সিএমজির সেরা চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান প্রদর্শন কার্যক্রম অক্টোবর মাসের শেষ পর্যন্ত চলবে।
সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।