শনিবার, আগস্ট ২৯, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
চীন-মার্কিন সম্পর্ক স্থিতিশীল ও টেকসই করার ওপর জোর ওয়াং ইর
  Date : 28-08-2026
Share Button

 

আন্তর্জাতিক: ২৭ আগস্ট: মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডু গতকাল (বুধবার) বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দেখা করেন।

সাক্ষাতে ওয়াং ই বলেন, দু’দেশের রাষ্ট্রপ্রধানদের নেতৃত্বে, দু’পক্ষ চীন-মার্কিন গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলছে। চীন-মার্কিন সম্পর্ক উন্নত করতে, পারস্পরিক সম্মানের ভিত্তিতে শান্তিপূর্ণ সহাবস্থান, উভয় পক্ষের জন্য লাভজনক সহযোগিতা এবং দু’দেশের জনগণের মৌলিক স্বার্থ রক্ষা করা জরুরি।

তিনি আরও বলেন, বর্তমানে চীন-মার্কিন সম্পর্ক বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। দু’পক্ষের উচিত ইতিবাচক আলোচ্যসূচির ওপর জোর দেওয়া, যথাসাধ্য মতভেদ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ করা, দু’দেশের উচ্চপর্যায়ের বিনিময়ে বাধা সৃষ্টিকারী উপাদানগুলো যথাসম্ভব দূর করা এবং সার্বিকভাবে দ্বিপক্ষীয় সম্পর্কের স্থিতিশীল, সুস্থ ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা।

এ সময় ডেভিড পারডু বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মে মাসের চীন সফর ছিল ফলপ্রসূ। দু’পক্ষ যোগাযোগ জোরদার ও সহযোগিতা ত্বরান্বিত করে এবং পরবর্তী পর্যায়ে গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের পারস্পরিক যোগাযোগের প্রস্তুতি নিয়ে, পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে, মার্কিন-চীন গঠনমূলক কৌশলগত ও স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠা করতে ইচ্ছুক।

তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সিচাংয়ের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে সমবেদনাও প্রকাশ করেন।

সূত্র: প্রেমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
ভূমিধসে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে নেপালের সঙ্গে সমন্বয় করছে চীন
নেপালের দুর্যোগে উদ্ধার ও পুনর্বাসনে সহায়তার আশ্বাস চীনের
চীন-কিরগিজস্তান জনগণের বন্ধুত্বে নতুন গতি আনতে সিএমজির সাংস্কৃতিক উদ্যোগ
চীনা ধাঁচের আধুনিকীকরণে জনগণের জীবনমানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com