বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
চীনের কৃষিপণ্যের উৎপাদন ও চাহিদার সংযোগ জোরদারে নতুন পরিকল্পনা
  Date : 27-08-2026
Share Button

আন্তর্জাতিক: ২৬ আগস্ট: সম্প্রতি চীনের কৃষি ও গ্রাম বিষয়ক মন্ত্রণালয় ‘জাতীয় কৃষিপণ্যের উৎস বাজারব্যবস্থার উন্নয়নের জন্য পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ২০৩০ সাল নাগাদ শিল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, উৎপাদন ও চাহিদার মধ্যে সংযোগ স্থাপনকারী, দক্ষতার সঙ্গে ও মসৃণভাবে পরিচালিত এবং অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে সংযুক্ত একটি আধুনিক কৃষিপণ্যের উৎস বাজারব্যবস্থা পূর্ণতা লাভ করবে। এতে কৃষিপণ্য সরবরাহের নিশ্চয়তা এবং পরিষেবার মাধ্যমে ক্ষুদ্র কৃষকদের সক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাবে।

কৃষিপণ্যের উৎস বাজারব্যবস্থা বাণিজ্যিক বিতরণ, প্রক্রিয়াকরণ ও গুদামজাতকরণ, লজিস্টিকস ও বিতরণ, মূল্যসংক্রান্ত তথ্য এবং ব্র্যান্ড বিপণনসহ ব্যাপক পরিষেবা প্রদান করে; কার্যকরভাবে উৎপাদন ও পণ্যভোগকে সংযুক্ত করে। এটি চীনের কৃষিপণ্য বাজার এবং সঞ্চালন নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ এবং কৃষিপণ্যের স্থিতিশীল ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করার মৌলিক শর্ত।

সূত্র: প্রেমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
গাজীপুরে ঝুটের গুদামে আগুন
নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৬০, নিখোঁজ শত শত
রিজভীকে নিয়ে জাতীয় কবির সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা
ভূরুঙ্গামারীতে মিলছে না সরকারি সার, বিপাকে কৃষক

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com