বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
চীন ‘সুপার ক্রেতা` ও ‘সুপার বিক্রেতা` হিসেবে বৈশ্বিক বাণিজ্যের স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখছে: জরিপ
  Date : 26-08-2026
Share Button

আন্তর্জাতিক: মঙ্গলবার, ২৫ আগস্ট অনিশ্চয়তায় ভরা এই বিশ্বে, চীন একাধারে ‘সুপার ক্রেতা’ ও ‘সুপার বিক্রেতা’ হিসেবে বৈশ্বিক বাণিজ্যের স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখছে। চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)-এর সাম্প্রতিক এক জরিপে অংশগ্রহণকারী নেটিজেনদের ৮৭ শতাংশ এমন মন্তব্য করেছেন।

জরিপে অংশগ্রহণকারী ৮৯.২ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীনের রপ্তানি বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক; ৮৪.৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, প্রযুক্তিগত নেতৃত্ব ও উচ্চ ব্যয়-সাশ্রয়ীতাই চীনা পণ্যের মূল প্রতিযোগিতামূলক শক্তি; ৮০.৪ শতাংশ উত্তরদাতা বলেন, বিশ্বের বৃহত্তম উৎপাদনকারী দেশ হিসেবে চীনের রপ্তানি বিশ্বজুড়ে দেশগুলোকে ক্রমবর্ধমানভাবে উপকৃত করছে; ৮০.২ শতাংশ উত্তরদাতা বলেন, চীনের রপ্তানিকৃত বেশিরভাগ পণ্যই এমন, যা অন্য দেশগুলো উৎপাদন করতে পারে না অথবা যেগুলোর উৎপাদন-ব্যয় অনেক বেশি।

‘সুপার ক্রেতা’ হিসেবে চীনা বাজার বিশ্বের জন্য সুযোগ সৃষ্টি করে যাচ্ছে। ৮৯.৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীন বহু দেশের জন্য বিপুলসংখ্যক কর্মসংস্থান ও কর রাজস্ব সৃষ্টি করেছে; ৮৫.৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীন সক্রিয়ভাবে আমদানি সম্প্রসারণ করছে ও ভারসাম্যপূর্ণ বাণিজ্য উন্নয়নকে উৎসাহিত করছে; ৮৫.৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীনের ভোগ-উন্নয়নের সুফল বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে, যা আরও বেশি উন্নয়নশীল দেশের বিশেষায়িত পণ্যকে ব্যাপক রপ্তানি বাজার খুঁজে পেতে সক্ষম করছে; ৯০.৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীন আরও বেশি সম্পদভিত্তিক ও রপ্তানিমুখী দেশগুলোকে তাদের অর্থনীতি বিকাশে সহায়তা করছে এবং কার্যকরভাবে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নকে উৎসাহিত করছে।

এবারের জরিপটি সিজিটিএন-এর ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, আরবি ও রুশ প্ল্যাটফর্মে প্রকাশিত হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে ৮৮৬৪ জন নেটিজেন ভোটদানে অংশ নিয়ে তাদের মতামত প্রকাশ করেন।

সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
গাজীপুরে ঝুটের গুদামে আগুন
নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৬০, নিখোঁজ শত শত
রিজভীকে নিয়ে জাতীয় কবির সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা
ভূরুঙ্গামারীতে মিলছে না সরকারি সার, বিপাকে কৃষক

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com