তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এবং ভালোভাবে কাজ করতে পারি।
শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আমি তো আসলে দায়িত্ব পেয়েছি। কাল থেকে অফিস করা আরম্ভ করবো। আমি গেলে আসলে বুঝতে পারবো যে এই মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং প্র্যাকটিক্যালি কী কী প্রবলেম আছে।
তিনি বলেন, আমার বিশ্বাস, ইনশাআল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে দেশবাসীকে সঙ্গে নিয়ে ভালোভাবেই কাজ করতে পারবো।