রবিবার, আগস্ট ১৬, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ
  Date : 15-08-2026
Share Button

জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর সাপাহারে বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে একশত পিচ ফলজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে সাপাহার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিমের উদ্যোগে উপজেলার বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল নিম, অর্জুন, জাম ও জলপাইসহ বিভিন্ন প্রজাতির গাছ।

সাপাহার উপজেলা পরিষদ চত্বরে রোপণের জন্য ২৬টি গাছের চারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজের হাতে তুলে দেন আব্দুর রহিম। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে রোপণের জন্য ১৫টি, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে ১২টি, মির্জাপুর দাখিল মাদ্রাসায় ১৫টি এবং গৌরীপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৩৫টি গাছের চারা বিতরণ করা হয়।


চারা বিতরণকালে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম বলেন, “বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং লাগানো গাছের পরিচর্যা করতে হবে।”


তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোকে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে। পরিবেশ রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।



  
  সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ
ইতিহাস অস্বীকারের চেষ্টা জাপানকে আবারও ন্যায়বিচারের মুখোমুখি করবে: চীন
থিয়েনচিনে শুরু সিএমজির চলচ্চিত্র ও সংস্কৃতি কার্নিভাল
অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় ভারসাম্যের দৃষ্টান্ত চীন: জাতিসংঘ

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com