সোমবার, আগস্ট ১৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
চট্টগ্রাম বন্দর চ্যানেলে ও বহির্নোঙরে অভিযান, অবৈধ জাল জব্দ
  Date : 16-08-2026
Share Button

চট্টগ্রাম বন্দরের প্রধান শিপিং চ্যানেল ও বহির্নোঙর এলাকায় নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে কর্তৃপক্ষ।

রোববার (১৬ আগস্ট) পরিচালিত এ অভিযানে ২২টি টং জাল ও প্রায় ১৫ হাজার মিটার কারেন্ট জালসহ বিপুল পরিমাণ অবৈধ জাল, সরঞ্জাম জব্দ ও অপসারণ করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিএলভি লুসাই, কাণ্ডারী-৮ ও চারটি দেশীয় বোট অংশ নেয়। অভিযানে কোস্ট গার্ডের একটি জাহাজ ও একটি বোটও সহায়তা করে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, বৈরী আবহাওয়া উপেক্ষা করে মূল শিপিং চ্যানেল ও বহির্নোঙর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নৌ-চলাচলের পথে থাকা বিপুল পরিমাণ অবৈধ জাল ও সরঞ্জাম অপসারণ করা হয়। এসব জাল জাহাজ চলাচলে গুরুতর প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল এবং নিরাপদ নেভিগেশনের জন্য ঝুঁকি তৈরি করছিল।

অভিযানকালে নেভিগেশনাল রুটে অবস্থানরত ফিশিং বোটগুলোকে চ্যানেল এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নৌ-চলাচলের রুট ও চ্যানেলে পুনরায় জাল না ফেলার জন্য সংশ্লিষ্ট মাঝিমাল্লাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের নেভিগেশনাল রুট নিরাপদ রাখা এবং যে–কোনো ধরনের প্রতিবন্ধকতা দূর করতে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।



  
  সর্বশেষ
দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দিলেন সি চিন পিং
চীনের গবেষণা পরিবেশ বিশ্বমানের গণিতবিদ তৈরিতে সহায়ক: মার্টিন হেয়ার
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com