শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
তথ্য ও সম্প্রচারমন্ত্রীর হাত থেকে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড গ্রহণ করলেন আবুল বশর আবু
  Date : 03-08-2026
Share Button

শিল্প ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ “গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫” অর্জন করেছেন হোটেল সী ওয়ার্ল্ড কক্সবাজারের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু।

সম্প্রতি রাজধানীর ঢাকা রিজেন্সী হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আলহাজ্ব আবুল বশর আবুর হাতে এ সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার প্রধান উপদেষ্টা ও সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, রাঙ্গামাটি-১ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এবং বিশিষ্ট নজরুলসংগীত গবেষক ও শিল্পী জনাবা ফেরদৌস আরাসহ দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন।

শিল্প, উদ্যোক্তা উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে আলহাজ্ব আবুল বশর আবুর দীর্ঘদিনের অবদানকে মূল্যায়ন করে এ সম্মাননা প্রদান করা হয়। এ অর্জনে তাঁর শুভানুধ্যায়ী, সহকর্মী ও বিভিন্ন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, জাতীয় পর্যায়ে এই সম্মাননা কেবল একজন উদ্যোক্তার ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতি নয়, বরং কক্সবাজারের পর্যটন শিল্প ও স্থানীয় উদ্যোক্তাদের জন্যও এটি একটি গৌরবের বিষয়। তাঁর এই অর্জন নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তারা মনে করেন।



  
  সর্বশেষ
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী
বিশ্ববাজারে কমল তেলের দাম
‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে`
ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৭৩ অভিবাসী উদ্ধার

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com