বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
পল্লী বিদ্যুৎ গ্রিড সাবস্টেশনে আগুন, ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন
  Date : 07-07-2026
Share Button

বরগুনার একটি পল্লী বিদ্যুৎ গ্রিড সাবস্টেশনে আগুন লাগার ঘটনায় সদর উপজেলার প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর পর্যন্তও বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের কোনো এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ প্রতিস্থাপন ও মেরামতের কাজ চলমান রয়েছে।

এর আগে সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, খেজুরতলা গ্রিড সাবস্টেশনের মাধ্যমে বরগুনা সদর উপজেলার পল্লী বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে হঠাৎ সাবস্টেশনের ভেতরে বিকট শব্দের পর ৬ নম্বর ফিডারে আগুন ধরে যায়। আগুনের স্থায়িত্ব ছিল মাত্র এক থেকে দুই মিনিট। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এতে সাবস্টেশনের বিভিন্ন তার, ফিডার ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। দএ ঘটনার পর সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ৬৭ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ঘটনার সময় আমরা অফিসেই ছিলাম। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি ১১ কেভি এসিআর বিস্ফোরিত হয়ে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে গেছে। আগুনে বেশ কিছু তার ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের কাজ শুরু হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রাংশ পটুয়াখালী থেকে এনে প্রতিস্থাপন করা হবে। মঙ্গলবারের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চলছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে অভ্যন্তরীণ প্রযুক্তিগত ত্রুটির কারণে আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে।

 



  
  সর্বশেষ
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩৩১ মিলিমিটার বৃষ্টি, জলমগ্ন নগরী
স্থানীয় সরকার নির্বাচন শুরু অক্টোবরে, রোডম্যাপ করছে ইসি
পল্লী বিদ্যুৎ গ্রিড সাবস্টেশনে আগুন, ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন
আকস্মিক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com