মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
সি চিন পিংয়ের ১৯০টির বেশি বক্তৃতা ও লেখার ভিত্তিতে নতুন প্রবন্ধ সংকলন প্রকাশ
  Date : 07-07-2026
Share Button

আন্তর্জাতিক: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় ইতিহাস ও দলিল গবেষণা ইনস্টিটিউটের সংকলিত ‘গণসংযোগের কাজের পদ্ধতি নিয়ে সি চিন পিংয়ের প্রবন্ধ সংকলন’ সেন্ট্রাল ডকুমেন্টস পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হয়েছে।

সাধারণ স্তর হলো চীনের কমিউনিস্ট পার্টির প্রশাসনের ভিত্তি ও শক্তির উৎস এবং সব কাজকর্মের লক্ষ্য। বিভিন্ন আঞ্চলিক সরকার থেকে কেন্দ্রীয় সরকারে কাজ করা পর্যন্ত সি চিন পিং সব সময় সাধারণ স্তরের কাজের প্রতি গুরুত্ব দেন এবং সাধারণ স্তরে গিয়ে গবেষণা কাজে সমর্থন দেন। তিনি সব সময় সাধারণ স্তরের গণসংযোগকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কেন্দ্র হিসেবে বিবেচনা করেন এবং তার মাধ্যমে একটি তাত্ত্বিক তাত্পর্যপূর্ণ ও বাস্তবমুখী গণসংযোগের ব্যবস্থা গড়ে তুলেছেন। এ নিয়ে তার ধারাবাহিক প্রবন্ধে বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। যেমন গণসংযোগ মানে কি? কিভাবে তা বাস্তবায়ন করা যায়? কিভাবে জনসাধারণকে সেবা দেওয়া যায়? এসব কাজের মাধ্যমে নতুন যুগে চীনের কমিউনিস্ট পার্টির গণসংযোগের পথ অনুসরণ করা এবং জনসাধারণের অর্জনবোধ, সুখবোধ ও নিরাপত্তাবোধ জোরদার করা এবং চীনের আধুনিকায়নের সবচেয়ে নির্ভরশীল, সুগভীর ও নিরলস শক্তির উৎস অর্জন করা যায়।

সংকলনটি ৯টি প্রধান অধ্যায়ে বিভক্ত এবং এতে ২৮৭টি মন্তব্য রয়েছে। এটি ১৯৮৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত সি চিন পিংয়ের ১৯০টিরও বেশি প্রতিবেদন, বক্তৃতা, প্রবন্ধ ও নির্দেশনা থেকে বাছাই করা হয়েছে। এর মধ্যে কিছু কিছু মন্তব্য প্রথমবার প্রকাশিত হয়েছে।

সূত্র:স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
সি চিন পিংয়ের ১৯০টির বেশি বক্তৃতা ও লেখার ভিত্তিতে নতুন প্রবন্ধ সংকলন প্রকাশ
১৫০টিরও বেশি দেশ-অঞ্চলে চীনের রোবট রপ্তানি, আয় প্রায় ২০ বিলিয়ন ইউয়ান
পণ্য থেকে সমাধান: ‘বিশ্ব কারখানা` থেকে বৈশ্বিক সমাধানদাতার পথে চীন
সাংস্কৃতিক বিনিময়ে নতুন মাত্রা যোগ করল ‘পান্ডার সঙ্গে চীন ভ্রমণ`

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com