শুক্রবার, জুন ১২, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
ইরানে হামলা স্থগিত, বিশ্ববাজারে কমেছে তেলের দাম
  Date : 12-06-2026
Share Button

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। শুক্রবারও (১২ জুন) তেলের দামে পতনের ধারা অব্যাহত রয়েছে।

ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২১ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ কমে ৮৯ দশমিক ১৭ ডলারে নেমে আসে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ২৩ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৮৬ দশমিক ৪৮ ডলার প্রতি ব্যারেল।

তেলের এই মূল্যপতনের ফলে সপ্তাহজুড়েও দুই ধরনের বেঞ্চমার্ক তেলের দাম কমেছে।
সপ্তাহের হিসাবে ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ২ শতাংশ কমেছে। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম কমেছে ৪ দশমিক ৪ শতাংশ।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটেছে এবং তেহরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে।

সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলি-র‍্যালিতে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, আপনারা হয়তো শুনেছেন, আমরা আজ ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটিয়েছি। তারা কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে সম্মত হয়েছে, আর এটিই ছিল আমাদের প্রধান শর্ত।

সূত্র: আল-জাজিরা



  
  সর্বশেষ
সুদানে ড্রোন হামলায় নিহত ২৩
চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ডিফেন্ডার ব্রিতো
আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ
প্রথমবারের মতো বাজেটে মৎস্য বিমা স্কিম চালুর উদ্যোগ

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com