সোমবার, মে ১৮, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
অবকাঠামোগত উন্নয়নসহ দেশের সার্বিক অগ্রগতিতে বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার — বিমানমন্ত্রী
  Date : 17-05-2026
Share Button

কামরুল হাসান : গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, যোগাযোগ খাতের সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে বর্তমান সরকার বহুমুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি।

তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে কেন্দ্রীয় মেগা প্রকল্পের পাশাপাশি স্থানীয় পর্যায়ের সড়ক, শিক্ষা ও প্রশাসনিক অবকাঠামো উন্নয়নেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে।


শনিবার (১৬ মে) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় চান্দইর-ঘোষের বাজার সড়কের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


মন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কোনো বিকল্প নেই।


গ্রামাঞ্চলের সড়ক অবকাঠামো উন্নত হলে কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হয়, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় মানুষের প্রবেশাধিকার বাড়ে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হয়।

তিনি বলেন, “সরকার শহর ও গ্রামের বৈষম্য কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ উন্নয়ন কাঠামো গড়ে তুলতে কাজ করছে। দেশের প্রতিটি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এখন সরকারের অগ্রাধিকার।”


তিনি আরও বলেন, “এখন সময় দেশ গড়ার। দেশের কল্যাণে আত্মনিয়োগের মাধ্যমে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করতে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড সফল করতে জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”


শিক্ষা খাতের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, একটি জাতির দীর্ঘমেয়াদি উন্নয়নের ভিত্তি তৈরি হয় প্রাথমিক শিক্ষা থেকে। তাই বর্তমান সরকার প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, আধুনিক শ্রেণিকক্ষ নির্মাণ, ডিজিটাল শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক বিনিয়োগ করছে।

তিনি শিক্ষার্থীদের জন্য নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।


স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত চান্দইর-ঘোষের বাজার সড়কটি সংস্কার ও নির্মাণের ফলে এলাকার মানুষের দুর্ভোগ কমবে এবং ব্যবসা-বাণিজ্য ও কৃষি পরিবহনে নতুন গতি সৃষ্টি হবে। তারা সরকারের এ উদ্যোগকে গ্রামীণ জনপদের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

বিশ্লেষকরা মনে করছেন, স্থানীয় পর্যায়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেই সীমাবদ্ধ নয়; বরং এটি কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উৎপাদন বৃদ্ধি, স্থানীয় বাজার সম্প্রসারণ এবং সামাজিক সেবার মান উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনিক অবকাঠামোর সমন্বিত উন্নয়ন গ্রামীণ অর্থনীতিকে আরও টেকসই ও গতিশীল করে তুলছে।

এর আগে মন্ত্রী বাংলাদেশ হাট-রানাদিয়া সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে তিনি রেথুয়া জানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন এবং বেতিলা-মিতরা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটি আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে বাংলাদেশ ও নেপালের সাংস্কৃতিক সম্পর্ক জোরদার এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এ সময় নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা,জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য অ্যাডভোকেট আ.ফ.ম নুরতাজ আলম বাহার পি.পি,সত্যেন কান্ত পন্ডিত ভজন, অ্যাডভোকেট জহির আলম খান লোদী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, নাসির উদ্দিন আহমেদ যাদু, রিয়াজ মাহমুদ হারেজ, অ্যাডভোকেট আরিফ হোসেন লিটন, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া, সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল কাদের, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান, জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীবসহ বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।



  
  সর্বশেষ
অর্থনীতি ও প্রযুক্তিতে স্থিতিশীলতার বার্তা দিল চীন-যুক্তরাষ্ট্র বৈঠক
অবকাঠামোগত উন্নয়নসহ দেশের সার্বিক অগ্রগতিতে বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার — বিমানমন্ত্রী
পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
সেবাগ্রহীতাদের জন্য ঢাকা জেলা প্রশাসনে চালু হচ্ছে ‘হ্যালো ডিসি`

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com