সোমবার, মে ১৮, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
শান্তি চুক্তি না হলে ‌‘খুবই খারাপ সময়` আসবে: ইরানকে ট্রাম্প
  Date : 17-05-2026
Share Button

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, শিগগির শান্তি চুক্তি না হলে তাদের ‌‘খুবই খারাপ সময়’ আসবে। এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ঘোষণা করেছেন যে, বিশ্ব ‘একটি নতুন ব্যবস্থার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে’।

ইরান জানিয়েছে, তারা শিগগির হরমুজ প্রণালি দিয়ে যান চলাচল ব্যবস্থাপনার পরিকল্পনা প্রকাশ করবে। এর মধ্যে টোল আদায়ের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।

অপরদিকে যুক্তরাজ্য জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) যুদ্ধবিমানে একটি নতুন ‌‘স্বল্পমূল্যের ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা’ মোতায়েন করেছে।

এক বিবৃতিতে দেশটি বলেছে, নতুন অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম (এপিকেডব্লিউএস) আরএএফ টাইফুন যুদ্ধবিমানে স্থাপন করা হবে। এগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এবং বর্তমানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের খরচের তুলনায় তা অনেক কম।

চলমান যুদ্ধে ইরানের বৃহত্তর প্রতিক্রিয়ার অংশ হিসেবে কয়েক মাস ধরে চলা আঞ্চলিক হামলায় জ্বালানি ও সামরিক স্থাপনাসহ একাধিক উপসাগরীয় দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এই ব্যবস্থা মোতায়েন করা হলো।



  
  সর্বশেষ
অর্থনীতি ও প্রযুক্তিতে স্থিতিশীলতার বার্তা দিল চীন-যুক্তরাষ্ট্র বৈঠক
অবকাঠামোগত উন্নয়নসহ দেশের সার্বিক অগ্রগতিতে বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার — বিমানমন্ত্রী
পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
সেবাগ্রহীতাদের জন্য ঢাকা জেলা প্রশাসনে চালু হচ্ছে ‘হ্যালো ডিসি`

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com