বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
বিআরআই বিশ্বকে নির্ভরযোগ্য সংযোগ দিচ্ছে: গণমাধ্যম বিশ্লেষণ
  Date : 14-05-2026
Share Button

আন্তর্জাতিক: সম্প্রতি, `পাকিস্তান সেন্টার ফর নলেজ অ্যান্ড পাবলিক পলিসি`-এর চেয়ারম্যান মাহমুদ উল হাসান খান `দ্য পাকিস্তান অবজারভার` পত্রিকায় "নতুন বিশ্ব বিশৃঙ্খলা: চীনের নিরাপত্তা লভ্যাংশ" শিরোনামে একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। এতে তিনি উল্লেখ করেন, বিশ্ব বর্তমানে শান্তি ও অব্যাহত অস্থিতিশীলতার মাঝে এক অচলাবস্থায় রয়েছে। এর মধ্যে চীন তার আর্থিক সংযোগ, প্রযুক্তিগত অগ্রগতি ও শিল্পশক্তির অনন্য সমন্বয়ের মাধ্যমে একটি স্থিতিশীল শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। "বৈশ্বিক নিরাপত্তা লভ্যাংশ" হিসেবে চীনের ভূমিকা কোনো তাত্ত্বিক বিষয় নয়, বরং একটি বাস্তব সত্য।

প্রবন্ধটিতে যুক্তি দেওয়া হয়েছে, চীন বৈশ্বিক অর্থনীতির নতুন কাঠামোর নেতৃত্ব দিচ্ছে। আধুনিক বন্দর ও লজিস্টিক করিডোর দ্বারা সমর্থিত `বেল্ট অ্যান্ড রোড` উদ্যোগ (বিআরআই) বিশ্বের জন্য একটি নির্ভরযোগ্য সংযোগ সমাধান প্রদান করছে। `আরএমবি আন্তঃসীমান্ত পেমেন্ট ব্যবস্থা`র দ্রুত উন্নয়ন বৈশ্বিক অর্থব্যবস্থায় একটি কাঠামোগত সমন্বয়কে প্রতিফলিত করে, যা প্রমাণ করে যে একক ব্যবস্থার ওপর নির্ভরতা ধীরে ধীরে একটি বহুকেন্দ্রিক কাঠামোর দিকে সরে যাচ্ছে।

প্রবন্ধটিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, চীনের সৌর, বায়ু এবং ব্যাটারি প্রযুক্তি বৈশ্বিক জ্বালানি রূপান্তরের জন্য কার্যকর ও ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ বিকল্প সরবরাহ করছে। যে দেশগুলো এসব প্রযুক্তি গ্রহণ করছে, তারা কেবল পণ্যই কিনছে না; বরং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা, সামর্থ্য এবং জীবাশ্ম জ্বালানি বাজারের ওঠানামা থেকে সুরক্ষাও নিশ্চিত করছে। নবায়নযোগ্য জ্বালানির এই সরবরাহ শৃঙ্খল একটি বৈশ্বিক জীবনরেখায় পরিণত হচ্ছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশগত স্থায়িত্ব—উভয়কেই সমর্থন করছে।

প্রবন্ধটিতে আরও উল্লেখ করা হয়েছে, চীনের সমন্বিত শিল্প ইকোসিস্টেম শক্তিশালী স্থিতিস্থাপকতা প্রদর্শন করে। একটি সুগঠিত সরবরাহ শৃঙ্খল, বিশাল অভ্যন্তরীণ বাজার এবং ধারাবাহিক নীতিগত সমর্থন—চীনকে বৈশ্বিক সংকটের সময়েও উৎপাদন ও পণ্য সরবরাহ বজায় রাখতে সক্ষম করেছে। এই নির্ভরযোগ্যতাই চীনকে আন্তর্জাতিক বিনিয়োগ ও সহযোগিতার জন্য একটি চমৎকার গন্তব্যে পরিণত করেছে।

প্রবন্ধটির সারসংক্ষেপে বলা হয়েছে, একটি নির্ভরযোগ্য আর্থিক ব্যবস্থা, টেকসই জ্বালানি সমাধান এবং একটি স্থিতিস্থাপক শিল্প নেটওয়ার্কের মাধ্যমে চীন বর্তমানের খণ্ডিত বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা প্রদান করছে। এটি কেবল ভূ-রাজনৈতিক উত্তেজনার ঝুঁকিই হ্রাস করছে না, বরং আরও ভারসাম্যপূর্ণ ও নিরাপদ আন্তর্জাতিক অর্থনৈতিক পরিমণ্ডলের ভিত্তিও স্থাপন করছে। তাই `বৈশ্বিক নিরাপত্তার লভ্যাংশ` হিসেবে চীনের ভূমিকা ক্রমশ আরও স্পষ্ট হয়ে উঠছে।

সূত্র:লিলি-তৌহিদ-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
চুয়াডাঙ্গায় কৃষি কাজের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
হজে গিয়ে ১৪ বাংলাদেশির মৃত্যু, পৌঁছেছেন ৫৫ হাজার ২৯৮ জন
ভোলায় ৩ ট্রাক মাছ জব্দ
তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো দুই কিশোরের

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com