বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
সংঘাত নয়, সহযোগিতাই চীন-মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ: জরিপ
  Date : 14-05-2026
Share Button

আন্তর্জাতিক: বর্তমান শতাব্দীর অগ্রগতির এই গুরুত্বপূর্ণ মোড়ে, বৃহৎ শক্তিগুলোর মধ্যকার সম্পর্ক কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের গণ্ডিতে সীমাবদ্ধ নেই; বরং এটি আন্তর্জাতিক পরিস্থিতি ও বিশ্বব্যবস্থার গতিপথকে প্রভাবিত করার মতো একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সিজিটিএন এবং চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় `নিউ এরা ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস রিসার্চ ইনস্টিটিউট`-এর মাধ্যমে বিশ্বের ৩৯টি দেশের ১২,৩০২ জন উত্তরদাতার ওপর একটি জরিপ পরিচালনা করা হয়। জরিপে দেখা গেছে, বিশ্বের ৭৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, আন্তর্জাতিক সমাজের জন্য একটি সুস্থ ও স্থিতিশীল চীন-মার্কিন সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয় বছর পর আবারও চীন সফর করতে যাচ্ছেন। এ প্রেক্ষাপটে বাণিজ্য, প্রযুক্তি এবং বৈশ্বিক শাসনব্যবস্থার মতো বিষয়গুলো ক্রমাগত মনোযোগ আকর্ষণ করছে। জরিপে দেখা গেছে, উন্নয়নশীল দেশগুলোর ৭৮.৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীন-মার্কিন সম্পর্ক বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত এবং এটি বৈশ্বিক বাণিজ্য, ভূ-রাজনীতি এমনকি আন্তর্জাতিক ব্যবস্থার জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন উত্তরদাতাদের মধ্যেও ৭৬.৭ শতাংশ এ বিষয়ে একমত পোষণ করেছেন।

চীন-মার্কিন সম্পর্কের `ভিত্তিপ্রস্তর` হিসেবে বাণিজ্যিক সহযোগিতা উভয় দেশের জন্যই যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও পুনরুদ্ধারের ওপরও এর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। বিশ্ব অর্থনীতিতে চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে চীন-মার্কিন বাণিজ্যিক সহযোগিতা জোরদার করা আন্তর্জাতিক সমাজের সাধারণ স্বার্থ ও প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ। জরিপে দেখা গেছে, বিশ্বের ৭৪.৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীন-মার্কিন বাণিজ্যের মূল ভিত্তি হলো পারস্পরিক সুবিধা ও লাভ। উন্নয়নশীল দেশের উত্তরদাতাদের মধ্যে এই হার ৭৮.২ শতাংশ এবং মার্কিন উত্তরদাতাদের মধ্যে ৭৫.৩ শতাংশ—যা বৈশ্বিক গড়ের চেয়েও বেশি।
উত্তরদাতারা সাধারণত মনে করেন, উভয় পক্ষ যতক্ষণ পর্যন্ত পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান ও সহযোগিতামূলক `জয়-জয়` মনোভাব নিয়ে একে অপরের দিকে এগিয়ে আসবে, ততক্ষণ তাদের নিজ নিজ উদ্বেগের সমাধান খুঁজে পাওয়া সম্ভব। এর মধ্যে ৭২.৮ শতাংশ মার্কিন উত্তরদাতা মনে করেন, চীন ও যুক্তরাষ্ট্র পারস্পরিক সুবিধা অর্জন ও জয়লাভ করতে পারে এবং বাণিজ্যিক দ্বন্দ্ব অনিবার্য কোনো বিষয় নয়। অন্যদিকে, বিশ্বের ৭৭.৯ শতাংশ উত্তরদাতা উল্লেখ করেছেন যে, বাণিজ্যিক সম্পর্ক হওয়া উচিত চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীলতা আনার উৎস, সংঘাতের উৎস নয়। উন্নয়নশীল দেশ ও মার্কিন উত্তরদাতাদের মধ্যে এই মতামতের হার যথাক্রমে ৮১.৫ শতাংশ এবং ৭৬.৪ শতাংশ।

বাস্তব ঘটনা বারবার প্রমাণ করেছে যে, চীন ও যুক্তরাষ্ট্রের `পারস্পরিক সাফল্য ও যৌথ সমৃদ্ধি` একটি বাস্তব দৃশ্য, যা চোখে দেখা ও হাতে ধরা যায়। যতক্ষণ উভয় পক্ষ সমতা, সম্মান ও পারস্পরিক সুবিধার মনোভাব নিয়ে একে অপরের দিকে এগিয়ে আসবে, ততক্ষণ তাদের নিজ নিজ উদ্বেগের সমাধান খুঁজে পাওয়া সম্ভব।

জরিপে ৭৮.৬ শতাংশ উত্তরদাতা মার্কিন পক্ষকে যুক্তিবাদী ও বাস্তবসম্মত কৌশলগত বোধে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তাঁরা মনে করেন, উভয় পক্ষের পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপ জোরদার করে ভুল বোঝাবুঝি কমানো উচিত। উন্নয়নশীল দেশের উত্তরদাতাদের মধ্যে এই সূচক ৮১.৮ শতাংশ।

এই জরিপটি একটি নমুনা ডাটাবেসের মাধ্যমে অনলাইন সমীক্ষা পদ্ধতিতে পরিচালিত হয়েছে। উত্তরদাতারা সবাই ১৮ বছরের বেশি বয়সী সাধারণ মানুষ এবং সংগৃহীত নমুনাগুলো প্রতিটি দেশের জনশুমারির বয়স ও লিঙ্গ বণ্টনের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

সূত্র: স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
চুয়াডাঙ্গায় কৃষি কাজের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
হজে গিয়ে ১৪ বাংলাদেশির মৃত্যু, পৌঁছেছেন ৫৫ হাজার ২৯৮ জন
ভোলায় ৩ ট্রাক মাছ জব্দ
তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো দুই কিশোরের

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com