বুধবার, মে ১৩, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬
  Date : 13-05-2026
Share Button

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্র রাজ্যে ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়ার মধ্যে একটি মন্দিরের দেওয়াল ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় রাজ্যের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দির প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, প্রতি মঙ্গলবার(১২ মে) মন্দিরটিতে বিপুল সংখ্যক ভক্ত-দর্শনার্থীর সমাগম হয়। ঘটনার সময় প্রায় ৩৫০ জন মন্দির চত্বরে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি। 

তিনি জানান, সন্ধ্যার দিকে হঠাৎ ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়া শুরু হলে অনেকেই মন্দির চত্বরের সীমানা দেওয়ালের পাশে থাকা টিনশেডের নিচে আশ্রয় নেন। এ সময় দেওয়ালের একটি অংশ এবং টিনশেড ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।



  
  সর্বশেষ
৯ বছর পর চীন সফরে গেলেন ট্রাম্প
হরমুজ প্রণালির পাশের ৩০ মিসাইল সাইট পুনরুদ্ধার ইরানের
নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প` যাবে ঢাকায়
ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com