বুধবার, মে ১৩, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
আসিয়ান-চীন ঐকমত্যে এগোচ্ছে দক্ষিণ চীন সাগরের আচরণবিধি
  Date : 13-05-2026
Share Button

 

আন্তর্জাতিক: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন ১১ মে, (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে দক্ষিণ চীন সাগরে আচরণবিধি প্রণয়ন সম্পর্কে সাংবাদিকের সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দিয়েছেন।

কুও চিয়া খুন বলেন যে, দক্ষিণ চীন সাগরে আচরণবিধি প্রণয়ন হলো ‘দক্ষিণ চীন সাগরে বিভিন্ন পক্ষের আচরণ বিধি’ বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এটি চীন ও আসিয়ান দেশগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঐকমত্যও বটে। এটি সব পক্ষকে মতপার্থক্য আরও ভালোভাবে সামলাতে, সহযোগিতা বাড়াতে এবং দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে।

বর্তমানে, চীন আচরণবিধির খসড়া নিয়ে আসিয়ান দেশগুলোর সাথে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে। চীন আশা করে যে, সব পক্ষ তাদের নিজ নিজ লক্ষ্যে অবিচল থাকবে, ঐকমত্যের উপর মনোযোগ দেবে, হস্তক্ষেপ পরিহার করবে এবং যত দ্রুত সম্ভব আচরণবিধির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে।

সূত্র: আনন্দী,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
৯ বছর পর চীন সফরে গেলেন ট্রাম্প
হরমুজ প্রণালির পাশের ৩০ মিসাইল সাইট পুনরুদ্ধার ইরানের
নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প` যাবে ঢাকায়
ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com