বুধবার, মে ১৩, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
চীনের মহাকাশ অভিযানে নতুন সাফল্য, কক্ষপথে থিয়ানচৌ-১০
  Date : 13-05-2026
Share Button

 

আন্তর্জাতিক: কক্ষপথে প্রবেশের পর থিয়ানচৌ-১০ কার্গো স্পেসশিপ সফলভাবে নিজস্ব অবস্থান নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন করে। এরপর আজ ১১ মে বেইজিং সময় বেলা ১টা ১৩ মিনিটে এটি মহাকাশ স্টেশনের `থিয়ানহ্য` মূল মডিউলের পেছনের পোর্টের সাথে সফলভাবে ডক (সংযুক্ত) করে। ডকিং সম্পন্ন হওয়ার পর থিয়ানচৌ-১০ স্পেসশিপটি যৌথ উড্ডয়ন পর্বে প্রবেশ করবে।

চীনের মানববাহী মহাকাশ কার্যক্রম কার্যালয় (সিএমএসইও) সূত্রে জানা গেছে, পরবর্তী ধাপে শেনচৌ-২১ নভোচারী দল থিয়ানচৌ-১০ কার্গো স্পেসশিপে প্রবেশ করবে। এরপর তারা পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় পণ্য স্থানান্তরসহ সংশ্লিষ্ট অন্যান্য কাজ সম্পাদন করবে।

এর আগে, এদিন সকাল ৮টা ১৪ মিনিটে চীনের ওয়েনছাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে থিয়ানচৌ-১০ কার্গো স্পেসশিপটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়।

সূত্র:স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
৯ বছর পর চীন সফরে গেলেন ট্রাম্প
হরমুজ প্রণালির পাশের ৩০ মিসাইল সাইট পুনরুদ্ধার ইরানের
নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প` যাবে ঢাকায়
ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com