বুধবার, মে ১৩, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
একচীন নীতিতে অনড় বেইজিং, ডব্লিউএইচএতে তাইওয়ানের সুযোগ নেই
  Date : 13-05-2026
Share Button

আন্তর্জাতিক: ১১মে,(সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন এক নিয়মিত সংবাদ সম্মেলন করেন। জনৈক সাংবাদিক প্রশ্ন করেন, "আগামী ১৮ মে ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশ শুরু হতে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত তাইওয়ান পক্ষ কোনো আমন্ত্রণপত্র পায়নি বলে জানা গেছে। এ বিষয়ে চীনের বক্তব্য কী?"

উত্তরে কুও চিয়া খুন বলেন, বিশ্বে কেবল একটিই চীন আছে এবং তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। গণপ্রজাতন্ত্রী চীন সরকার সমগ্র চীনের প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সরকার। তাইওয়ান অঞ্চলের আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে চীনের অবস্থান ধারাবাহিক ও সুস্পষ্ট-আর তা হলো একচীন নীতি অনুসরণ করা।

তিনি আরও জানান, এক চীন নীতি বজায় রাখতে এবং জাতিসংঘ সাধারণ পরিষদ ও বিশ্ব স্বাস্থ্য সমাবেশের প্রাসঙ্গিক প্রস্তাবের মর্যাদা ও কর্তৃত্ব রক্ষার্থে, চীন এ বছর তাইওয়ান অঞ্চলকে বিশ্ব স্বাস্থ্য সমাবেশে অংশগ্রহণের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একচীন নীতির পরিপন্থী কোনো পদক্ষেপ বা `তাইওয়ান কার্ড` খেলার মাধ্যমে রাজনৈতিক অপতৎপরতা চালানোর যে কোনো চক্রান্ত ব্যর্থ হতে বাধ্য।

সূত্র:স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
৯ বছর পর চীন সফরে গেলেন ট্রাম্প
হরমুজ প্রণালির পাশের ৩০ মিসাইল সাইট পুনরুদ্ধার ইরানের
নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প` যাবে ঢাকায়
ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com