মঙ্গলবার, মে ১২, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
সোলার ব্যবহার করলে বাড়ির হোল্ডিং ট্যাক্স কমানোর জন্য বললেন জ্বালানীমন্ত্রী ইকবাল হাসান
  Date : 11-05-2026
Share Button

 

মঈন মাহমুদ: ইঞ্জিনিয়ার্স ইনন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি)`র ৭৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে ঢাকা কেন্দ্রের উদ্যোগে আজ রমনাস্থ আইইবি`র কাউন্সিল কক্ষে "Roadmap Towards 10000 MW Solar Power, 2030" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন- সাবেক সংসদ সদস্য ও আহ্বায়ক, এ্যাব, প্রকৌশলী আ.ন.হ. আখতার হোসেন- প্রধান উপদেষ্টা,এ্যাব এবং অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান- সম্মানী সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ।
ড. প্রকৌশলী মো. জিয়াউর রহমান খান- অধ্যাপক, ডিপার্টমেন্ট অব ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, (বুয়েট) সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান বলেন, বিশ্বজুড়ে জ্বালানি সমস্যা সমন্ধে সরকার ওয়াকিবহাল। বিগত পতিত ফ্যাসিস্ট সরকার জ্বালানিখাতকে আমদানীনিভর করে রেখে গিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জ্বালানি সমস্যা উত্তরণে বহুমুখী পরিকল্পনা নিয়েছে।
তিনি আরো বলেন, আমাদের দৃষ্টিভঙ্গীর পুরবর্তন করতে হবেম ভয় দেখিয়ে কোনো কিছু হবে না। বাড়িওলাদের ইনসেটিভ দিতে হবে। মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বলতে হবে- ‘যদি তুমি সোলার লাগাও তাহলে ট্যাক্স কমিয়ে দেওয়া হবে। আর না সোলার না লাগাও তাহলে কয়েকগুন ট্যাক্স বাড়িয়ে দেওয়া হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আইইবি`র সম্মানিত প্রেসিডেন্ট ও চেয়ারম্যান, রাজউক প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (বিজু)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইইবি, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন, আইইবি, ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান।
আইইবি`র ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল হাসান (তমাল), সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ), প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, প্রকৌশলী মো. নূর আমিন, প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ আতাউর রহমান সরকার রোজেল, প্রকৌশলী মো. আশিকুর রহমান, আইইবি`র বিভাগীয় কমিটির নির্বাহীবৃন্দ, সদস্যবৃন্দ, কেন্দ্রীয় কাউন্সিল সদস্যবৃন্দ, লোকাল কাউন্সিল সদস্যবৃন্দ, ইয়ং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের নেতৃবৃন্দ, উইমেন্স ইঞ্জিনিয়ার্স চ্যান্টারের নেতৃবৃন্দ এবং আইইবি মহিলা কমিটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নূরে আলম, COO, Renewable Energy, প্রাণ আর এফ এল গ্রুপ, প্রকৌশলী মো. হাসান মাহামুদ খান, সদস্য, প্রকৌশলী হাসান মুহাইমিনুল আজিজ, প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন সুজন, প্রকৌশলী মোহাম্মদ শিব্বির আহমেদ, Director, Business, Hexagon BD Tech Limited প্রকৌশলী মোহাম্মদ সুবায়িল বিন আলম, Chief Operation Officer, Rancon Infrastructures & Engineering Ltd. Govt এবং প্রকৌশলী মোহাম্মদ আতাউর রহমান সরকার রোজেল আলোচনা করেন।
অনুষ্ঠানে সোলার পাওয়ার এর বিভিন্ন সমস্যাবলী এবং তা উত্তরণে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য আলোচনায় উঠে আসে। তাছাড়া বিদ্যুতের ঘাটতি পূরণে সোলার পাওয়ার এর প্রয়োজনীয়তা ও সম্ভাবনার বিভিন্ন দিক বক্তব্যে তুলে ধরা হয়



  
  সর্বশেষ
জাতিসংঘে বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
ডিএনডি লেকে গোসলে নেমে নিখোঁজ ২ মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার
দিনাজপুরে ছেলের হাতে বাবা ও ভাই খুন
আরো দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com