মঙ্গলবার, মে ১২, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
সংসদীয় কার্যক্রমে দক্ষতা ও নারীর অংশগ্রহণ বাড়াতে গুরুত্ব, স্পীকারের সঙ্গে আইএফইএস প্রতিনিধিদলের মতবিনিময়
  Date : 11-05-2026
Share Button

কামরুল হাসান : বর্তমান সরকারের গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ ও সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর করার উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে International Foundation for Electoral Systems (IFES)-এর একটি প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সংসদীয় গণতন্ত্রকে আরও গতিশীল ও অংশগ্রহণমূলক করার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।


সাক্ষাৎকালে সংসদ সদস্যদের সংসদীয় কমিটিতে কার্যকর অংশগ্রহণ বৃদ্ধি, আইন প্রণয়ন ও যাচাই প্রক্রিয়াকে আরও দক্ষ ও জবাবদিহিমূলক করা, তদারকি ব্যবস্থাকে আধুনিকায়ন এবং নতুন মেয়াদের শুরুতে সংসদীয় কার্যক্রমকে দ্রুত গতিশীল করার বিষয়ে মতবিনিময় করা হয়। বিশেষভাবে নারী সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানো এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তাঁদের আরও কার্যকর ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।


বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে আধুনিক ও কার্যকর করার যে লক্ষ্য নিয়ে কাজ করছে, তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সংসদীয় কার্যক্রমকে শক্তিশালী করা। সংসদীয় কমিটির কার্যকর ভূমিকা নিশ্চিত করা গেলে আইন প্রণয়ন, সরকারি কার্যক্রমের তদারকি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা সম্ভব হবে।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে এ ধরনের মতবিনিময় বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে আন্তর্জাতিক মানের অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করতে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে নারী নেতৃত্বের বিকাশ ও অংশগ্রহণমূলক রাজনীতির ক্ষেত্রও আরও সম্প্রসারিত হবে।
বৈঠকে আইএফইএস ও Embassy of Sweden in Bangladesh-এর প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ এতে অংশ নেন।



  
  সর্বশেষ
জাতিসংঘে বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
ডিএনডি লেকে গোসলে নেমে নিখোঁজ ২ মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার
দিনাজপুরে ছেলের হাতে বাবা ও ভাই খুন
আরো দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com