বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে হত্যা
  Date : 07-05-2026
Share Button

খাগড়াছড়ির পানছড়িতে মো. ইমন হোসেন (২৫) নামে ইউপিডিএফ গণতান্ত্রিকের এক সদস্যকে গুলি করে হত্যা করছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মো. ইমন হোসেন পানছড়ি মোহাম্মদপুর রুহুল আমিনের ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, মো. ইমন হোসেন ভোরে ঘরের সামনে হাঁটাহাঁটি করার সময় দুর্বৃত্তরা এসে গুলি করে চলে যায়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

এ বিষয়ে ইউপিডিএফ গণতান্ত্রিকের খাগড়াছড়ির সংগঠক অমর চাকমা জানান, মো. ইমন হোসেন তাদের দলের লোক। তিনি এ ঘটনার জন্য ইউপিডিএফ প্রসিত দলকে দায়ী করেছেন।

তবে এ নিয়ে ইউপিডিএফ দলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, একজনকে গুলি করে হত্যা করা হয়েছে শুনেছি, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। মরদেহ উদ্ধার করার পর বিস্তারিত জানাতে পারবো।



  
  সর্বশেষ
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে হত্যা
যুক্তরাষ্ট্র ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে: ইরানের স্পিকার
কেশবপুরে ডায়রিয়ার প্রকোপ, একদিনে ২৬ রোগী ভর্তি
১৮ জেলায় বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের আভাস

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com