বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
ধান মাড়াই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
  Date : 06-05-2026
Share Button

ঝিনাইদহের কালীগঞ্জে ষাটবাড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শামীম হোসেন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া বাবু নামে আরেক যুবক আহত হয়েছেন।

ধান মাড়াইয়ের সময় মাড়াই মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বুধবার (৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন উপজেলার বেথুলী গ্রামের আরিফুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি গাড়িতে এক কৃষকের ধান পরিবহন করা হয়। এসময় ধান মাড়াইয়ের জন্য মাড়াই মেশিনের পাশে নামানোর এক পর্যায়ে ট্রলি থেকে ভারী ধানের বোঝা মাড়াই মেশিনের ওপর গিয়ে পড়ে। এতে বিদ্যুৎচালিত ধান মাড়াই মেশিনে শামীম ও বাবু নামে দুই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে শামীম ও বাবুকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত বাবু নামে অপর যুবককে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহেল রানা বলেন, হাসপাতালে আনার আগেই শামীমের মৃত্যু হয়েছে। আহত বাবুকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্ত করা হবে। নিহতের মরদেহ পারিবারিকভাবে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি।



  
  সর্বশেষ
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে হত্যা
যুক্তরাষ্ট্র ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে: ইরানের স্পিকার
কেশবপুরে ডায়রিয়ার প্রকোপ, একদিনে ২৬ রোগী ভর্তি
১৮ জেলায় বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের আভাস

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com