রবিবার, জুলাই ৫, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
  Date : 05-05-2026
Share Button

 

ভারতে কোন দল ক্ষমতায় আসলো তা দেখার বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করি, তাই যেই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে।

পশ্চিমবঙ্গের নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতের জনগণ তাদের পছন্দে ভোট দিয়ে নেতা নির্বাচিত করেছে। তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য না করে নিজ দেশের জনস্বার্থকেই গুরুত্ব দেওয়া আমাদের লক্ষ্য। বাঙালিদের পুশ ইন নিয়ে এখনই সংশয় প্রকাশ করার সুযোগ নেই বলেও জানান তিনি।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সরকার নানা সংকটের মধ্যে দেশের দায়িত্ব নিয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশে সুদিন ফিরিয়ে আনা হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির এই নীতি নির্ধারক।

এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, আগামী দিনের রাজনীতি হবে গণমানুষের। দেশের মানুষের স্বার্থের বাইরে কোনো কাজ এই সরকার করবে না, এই বিশ্বাস আছে নেতাকর্মীদের।
এ সময় ঢাকা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



  
  সর্বশেষ
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী
পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঘানায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪
আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com