শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
‘টেবিল টেনিস কূটনীতি`র ৫৫ বছর: সি`র শুভেচ্ছাবার্তা
  Date : 12-04-2026
Share Button

আন্তর্জাতিক: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, ১০ এপ্রিল, (শুক্রবার) বেইজিংয়ে, চীন-মার্কিন ‘টেবিল টেনিস কূটনীতি’-র ৫৫তম বার্ষিকী স্মরণ সম্মেলন তথা দু’দেশের যুব ক্রীড়া বিনিময় ধারাবাহিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একটি শুভেচ্ছাবার্তা পাঠান।

বার্তায় সি বলেন, ৫৫ বছর আগে চীনা ও মার্কিন নেতারা অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞা ও কৌশলগত দূরদৃষ্টি দিয়ে, দু’দেশের জনগণের বন্ধুত্বপূর্ণ যোগাযোগ পুনরায় শুরু করেছিলেন। বর্তমানে দুই দেশের যুবক-যুবতীদের মধ্যে নবায়িত ‘টেবিল টেনিস বন্ধন’ এবং ধারাবাহিক ক্রীড়া বিনিময় কার্যক্রম চীন-মার্কিন বন্ধুত্ব প্রসারের জন্য তাত্পর্যপূর্ণ।

সি জোর দিয়ে বলেন, চীন-মার্কিন সম্পর্কের ভিত্তি গড়ে তোলে জনগণ এবং এর ভবিষ্যৎ নির্ভর করে যুবসমাজের ওপর। আশা করা যায়, দু’দেশের বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ, বিশেষ করে যুবক-যুবতীরা, যোগাযোগ ও সহযোগিতায় পরস্পরকে জানবেন এবং নিজেদের মধ্যে আরও দৃঢ় মৈত্রীর সম্পর্ক গড়ে তুলবেন। এতে পারস্পরিক শিক্ষা ও রেফারেন্সের মাধ্যমে, হাতে হাত রেখে এগিয়ে যাওয়া এবং মৈত্রী জোরদার করা সম্ভব হবে। দু’দেশের সম্পর্কের স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের জন্য নতুন অবদান রাখার জন্যও এটা জরুরি।

উল্লেখ্য, চীন-মার্কিন ‘টেবল টেনিস কূটনীতি’-র ৫৫তম বার্ষিকী স্মরণ সম্মেলন তথা দু’দেশের যুব ক্রীড়া বিনিময় ধারাবাহিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার বেইজিংয়ে আয়োজিত হয়।

সূত্র:ছাই-আলিম-প্রেমা,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
চীন-পাকিস্তান অংশীদারিত্বে কৃষিতে প্রযুক্তির প্রয়োগ
চীন কূটনীতিতে ‘কৌশলগত সংকল্প` কেন এত গুরুত্বপূর্ণ
গার্ডেন এক্সপোতে টেকসই নগরায়ণের নতুন দিগন্ত
আন্তর্জাতিক অঙ্গনে চীনা ভাষা শিক্ষায় নতুন প্রবণতা

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com