শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
চীনের প্রযুক্তিগত অগ্রগতিতে মুগ্ধ কেএমটি চেয়ারপার্সন
  Date : 12-04-2026
Share Button

 

আন্তর্জাতিক: বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে আন্তঃপ্রণালি সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন চীনা কুওমিনতাং (কেএমটি) পার্টির চেয়ারপার্সন চেং লি-উয়েন। ১১ই এপ্রিল, শনিবার বেইজিংয়ে, চীনের সিলিকন ভ্যালি নামে পরিচিত চোংকুয়ানচুন পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

চেং বলেন, তিনি মূলভূখণ্ডের প্রদর্শিত প্রযুক্তিগত অগ্রগতি দেখে মুগ্ধ হয়েছেন এবং আন্তঃপ্রণালী সহযোগিতা বৃদ্ধির আশা করেন।

শুক্রবার, চেং সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন, যেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত শিক্ষাদানের বাস্তব প্রয়োগ সম্পর্কে জানতে পারেন।

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেন্দ্রীয় কমিটি এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের আমন্ত্রণে চেং কেএমটির একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে মূল ভূখণ্ড সফর করছেন। শুক্রবার সকালে প্রেসিডেন্ট সি বেইজিংয়ে চেংয়ের সাথে সাক্ষাৎ করেন।

এক দশকের মধ্যে দলের চেয়ারপার্সনের নেতৃত্বে এটিই কেএমটি প্রতিনিধিদলের মূল-ভূখণ্ডে প্রথম সফর।

তথ্য ও ছবি: সিসিটিভি।



  
  সর্বশেষ
চীন-পাকিস্তান অংশীদারিত্বে কৃষিতে প্রযুক্তির প্রয়োগ
চীন কূটনীতিতে ‘কৌশলগত সংকল্প` কেন এত গুরুত্বপূর্ণ
গার্ডেন এক্সপোতে টেকসই নগরায়ণের নতুন দিগন্ত
আন্তর্জাতিক অঙ্গনে চীনা ভাষা শিক্ষায় নতুন প্রবণতা

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com