শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   খেলাধুলা
বিশ্বকাপের আগে অভিজ্ঞ ইংল্যান্ড তারকার অবসর
  Date : 11-03-2026
Share Button

 

১৫ বছরের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন ইংল্যান্ডের ডিফেন্ডার কাইল ওয়াকার। জাতীয় দলের হয়ে তিনি ৯৬টি ম্যাচ খেলেছেন। বছরখানেক জাতীয় দলের বাইরে আছেন তিনি, এমনকি বর্তমান ইংলিশ কোচ থমাস টুখেলের আসন্ন বিশ্বকাপ স্কোয়াডেও ওয়াকারের জায়গা পাওয়া কঠিনই হবে! বাস্তবতা বুঝে বিশ্বকাপের তিন মাস আগেই নিজ থেকে সরে গেলেন ৩৫ বছর বয়সী এই তারকা।

গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ইংল্যান্ড জাতীয় দলের জার্সি আনুষ্ঠানিকভাবে তুলে রাখার ঘোষণা দিয়েছেন ওয়াকার। তিনি বলেন, ‘আমি এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যথিত, তবে ইংল্যান্ডের হয়ে আমার অর্জনের জন্য গর্বিত-ও। পাঁচটি মেজর টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করা…অনেক বড় সম্মানের। আজ সেই অধ্যায়ের ইতি ঘটল।’

২০১১ সালের নভেম্বরে স্পেনের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে ইংল্যান্ড জাতীয় দলে অভিষেক হয়েছিল ওয়াকারের। দ্রুততম সময়েই তিনি দলটির নেতৃত্বের কাতারে চলে আসেন। দুটি বিশ্বকাপ ও তিনটি ইউরো চ্যাম্পিয়নশিপে ইংলিশদের প্রতিনিধি করেন তিনি, ‘দেশের প্রতিনিধিত্ব করা, একাই ৯৬ ম্যাচ খেলা, এসবের জন্য আমি অনেক বেশি গর্বিত। ১৯৬৬ সালের পর ইংল্যান্ডের হয়ে কোনো মেজর ফাইনালে খেলার অংশ হতে পারাও আমাকে অনেক গর্বিত করে। আমি আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাতে চাই, যাদের অধীনে খেলেছি– ফ্যাবিও কাপেলো, রয় হজসন, লি কার্সলি, গ্যারেথ সাউথগেট ও থমাসকে (টুখেল)।’

জাতীয় দলের জার্সি তুলে রাখলেও, ইংলিশ ক্লাব বার্নলির হয়ে খেলা চালিয়ে যাবেন ওয়াকার। গত বছরের জুলাইয়ে তিনি ক্লাবটিতে যোগ দেন পাঁচ মাস এসি মিলানে ধারে খেলার পর। তিনি অবশ্য ক্লাব ফুটবলে সেরা সময় কাটিয়েছেন ম্যানচেস্টার সিটিতে। ইতিহাদের ওই ঠিকানায় ২০১৭ থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত খেলেছেন ওয়াকার। এ ছাড়া শেফিল্ড ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারসহ আরও কয়েকটি দলে তার খেলার অভিজ্ঞতা রয়েছে।

ইংল্যান্ডের সাবেক কোচ সাউথগেটের বিবেচনায় বেশ ভালোভাবেই ছিলেন ওয়াকার। তার অধীনে ২০২১ ও ২০২৪ ইউরোয় দলকে ফাইনালে তোলায়ও তার অবদান ছিল উল্লেখযোগ্য। যদিও দু’বারই ইংল্যান্ডের স্বপ্নভঙ্গ হয়েছে। এরপর থেকে বয়স–পারফরম্যান্স মিলিয়ে জাতীয় দলের সঙ্গে তারা কিছুটা দূরত্ব তৈরি হতে থাকে। ওয়াকার গত বছরের জুনে সর্বশেষ আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন। সেনেগালের বিপক্ষে খেলা সেই প্রীতি ম্যাচই শেষবার জাতীয় দলের জার্সি গায়ে তোলেন তিনি।



  
  সর্বশেষ
চীন-পাকিস্তান অংশীদারিত্বে কৃষিতে প্রযুক্তির প্রয়োগ
চীন কূটনীতিতে ‘কৌশলগত সংকল্প` কেন এত গুরুত্বপূর্ণ
গার্ডেন এক্সপোতে টেকসই নগরায়ণের নতুন দিগন্ত
আন্তর্জাতিক অঙ্গনে চীনা ভাষা শিক্ষায় নতুন প্রবণতা

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com