শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   অর্থ-বাণিজ্য
গভর্নরের বিদায় নিয়ে ‘কিছুই বলার নেই` অর্থমন্ত্রীর
  Date : 26-02-2026
Share Button

কেন্দ্রীয় ব্যাংকে নজিরবিহীন উত্তাপের মধ্যে গভর্নর পরিবর্তনের ঘটনা নিয়ে মুখ খুলতে রাজি হননি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সদ্য বিদায়ী গভর্নরের বিদায় ও নতুন গভর্নর নিয়োগ প্রসঙ্গে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে তিনি বারবার বলেছেন, কিছুই বলার নেই।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে নতুন গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এদিন বিকেল সাড়ে ৩টার দিকে অর্থমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করতে আসেন নতুন গভর্নর। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিকেল সাড়ে ৪টার দিকে গভর্নর ও অর্থমন্ত্রী বের হয়ে যান। যাওয়ার সময় সাংবাদিকরা গভর্নরের সঙ্গে কথা বলতে চাইলেও গভর্নর কোনো কথা বলেননি।

এরপর সাংবাদিকরা অর্থমন্ত্রীর কাছে গভর্নর বিদায় ও নতুন গভর্নর নিয়োগ নিয়ে জানতে চান। উত্তরে অর্থমন্ত্রী বলেন, কিছুই বলার নেই।

এরপর সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয় গভর্নরকে এভাবে বিদায় দেওয়ার দরকার ছিল? এর উত্তরেও আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কিছুই বলার নেই।

এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়- বিদায়টি কি সঠিক হয়েছে? উত্তরে অর্থমন্ত্রী আবারও বলেন, কিছুই বলার নেই।



  
  সর্বশেষ
চীন-পাকিস্তান অংশীদারিত্বে কৃষিতে প্রযুক্তির প্রয়োগ
চীন কূটনীতিতে ‘কৌশলগত সংকল্প` কেন এত গুরুত্বপূর্ণ
গার্ডেন এক্সপোতে টেকসই নগরায়ণের নতুন দিগন্ত
আন্তর্জাতিক অঙ্গনে চীনা ভাষা শিক্ষায় নতুন প্রবণতা

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com