শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
আজ রাতে সংসদের সামনে মঞ্চ মাতাবেন জেমস
  Date : 17-02-2026
Share Button

 

কয়েক মাস ধরে দেশে বড় আয়োজনের কনসার্ট খুব একটা দেখা যায়নি। নিরাপত্তাজনিত কারণে বেশ কিছু শো আয়োজন করেও শেষ পর্যন্ত সম্পন্ন করতে পারেননি আয়োজকরা। এমনকি অনেক ক্ষেত্রে টিকিটের অর্থও ফেরত দিতে হয়েছে দর্শকদের। সেই স্থবিরতার পর আবারও খোলা আকাশের নিচে সংগীত উৎসবের আয়োজন করা হয়েছে রাজধানীতে।

নতুন সরকারের শপথের দিন আজ (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ কনসার্ট। আয়োজনটির প্রধান আকর্ষণ জনপ্রিয় ব্যান্ড নগর বাউল জেমস। তিনি রাত ৭টায় মঞ্চে উঠবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন।

তিনি বলেন, কনসার্টের বিষয়ে আমাদের নিশ্চিত করা হয়েছে। আমরা মঙ্গলবার সন্ধ্যা ৭টায় স্টেজে উঠব। সবাইকে আমন্ত্রণ রইল। অনেকদিন পর খোলা আকাশের নিচে গান হবে, উৎসব হবে।

এ আয়োজনকে ঘিরে ব্যান্ড সংগীতপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। কনসার্টে আরও পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ ও শিরোনামহীন। দুই ব্যান্ডেরই প্রত্যাশা, আগামীর সরকার দেশের ব্যান্ড সংগীতের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেবে এবং দেশ-বিদেশে আরও কনসার্ট আয়োজনের সুযোগ সৃষ্টি করবে।



  
  সর্বশেষ
চীন-পাকিস্তান অংশীদারিত্বে কৃষিতে প্রযুক্তির প্রয়োগ
চীন কূটনীতিতে ‘কৌশলগত সংকল্প` কেন এত গুরুত্বপূর্ণ
গার্ডেন এক্সপোতে টেকসই নগরায়ণের নতুন দিগন্ত
আন্তর্জাতিক অঙ্গনে চীনা ভাষা শিক্ষায় নতুন প্রবণতা

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com