শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
মির্জা আব্বাস ও পাটওয়ারীর আসনের ভোট পুনর্গণনা নিয়ে যা জানালেন ইসি
  Date : 14-02-2026
Share Button

 

জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিদায়ে দেড় বছর নির্বাচিত সরকারবিহীন দেশ চলার পর অবশেষে দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ নির্বাচনে বিপুল ব্যবধানে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে দলটি। 

তবে, এ নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বেশ কিছু আসনের ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছে জোটের দলগুলো। এর মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা ছড়িয়েছে ঢাকা-৮ আসন। ভোট গ্রহণ শেষ হতেই আসনটির ভোট গণনা নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায় বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর সমর্থকদের মধ্যে। উভয় প্রার্থীই রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে পাল্টাপাল্টি অভিযোগ জানান।

তবে, শেষ পর্যন্ত বেসরকারিভাবে মির্জা আব্বাসকে জয়ও ঘোষণা করা হয় আসনটিতে। পরে মাঝরাতে সংবাদ সম্মেলন করে আসনটির ভোট পুনর্গণনার দাবি তোলে এনসিপি।

ব্যাপক আলোচনার জন্ম দেওয়া এই ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনা হবে কি না, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তা জিজ্ঞাসা করা হয় নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদকে। জবাবে তিনি বলেন, ভোট পুনর্গণনার সুযোগ নেই।

একইসঙ্গে তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট আজ বা কালকের মধ্যে প্রকাশ করা হতে পারে। 

উল্লেখ্য, ঢাকা-৮ আসনের ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্বাস ৪৯৮০ ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট। আর পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট।

মূলত, দুই প্রার্থীর অভিযোগ-পাল্টা অভিযোগের মূল ইস্যু হচ্ছে বাতিল ভোট। এই আসনে ২৪৯৭টি ভোট বাতিল করা হয়েছে। জানা যায়, এই আসনের ব্যালট পেপারটিতে একদম বাম পাশের কোণায় ধানের শীষ প্রতীকের বক্স ছিল। ওই বক্সের পাশের জায়গাটি ফাঁকা ছিল। ওই পাশের সাদা জায়গায় অনেক সিল পড়েছে। 



  
  সর্বশেষ
চীন-পাকিস্তান অংশীদারিত্বে কৃষিতে প্রযুক্তির প্রয়োগ
চীন কূটনীতিতে ‘কৌশলগত সংকল্প` কেন এত গুরুত্বপূর্ণ
গার্ডেন এক্সপোতে টেকসই নগরায়ণের নতুন দিগন্ত
আন্তর্জাতিক অঙ্গনে চীনা ভাষা শিক্ষায় নতুন প্রবণতা

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com