শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   পাঁচমিশালী
স্বাস্থ্যকর পোলাও বানান ওটস দিয়ে
  Date : 18-09-2025
Share Button

আজকের ব্যস্ত জীবনে সকালের নাশতা বা রাতের খাবারে স্বাস্থ্যকর ও সহজ কিছু চাইলে ওটস পোলাও একদম পারফেক্ট। ওটসের সঙ্গে হালকা মসলার স্বাদ, সবজির পুষ্টি এবং ঘি-চিনাবাদামের ফ্লেভার মিশে এটি শুধু সুস্বাদু নয়, পুষ্টিকরও।

জেনে নিন কীভাবে বানাবেন ওটস পোলাও-


উপকরণ

১. রোলড ওটস ৩ কাপ

২. হলুদ ১/২ চা চামচ

৩. চিনাবাদাম ১/৪ কাপ

৪. সরিষা দানা ১ চা চামচ

৫. পেঁয়াজ কুঁচি ১টি

৬. শুকনা মরিচ ১টি

৭. কাঁচামরিচ ২টি

৮. ক্যাপসিকাম কুঁচি ১টার অর্ধেক

৯. ধনিয়াপাতা কুঁচি ২ টেবিল চামচ

১০. গাজর কুঁচি ১টি

১১. আলু কুঁচি করে কাটা ১ টি

১২. লেবুর রস ২ টেবিল চামচ

১৩. লবণ স্বাদমতো

১৪. ঘি এবং তেল প্রয়োজন অনুযায়ী

প্রস্তুত প্রণালী

প্রথমে কিছুটা গরম পানিতে ওটসগুলো ৪-৫ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর অতিরিক্ত পানি ছেঁকে ফেলে দিন।

এ বার প্যানে তেল গরম করে প্রথমে বাদামগুলো ভেজে তুলে রাখুন। তারপর ওই তেলেই এক টেবিল চামচ ঘি, শুকনা মরিচ এবং সরিয়া দিয়ে ফোঁড়ন দিন। সামান্য নাড়াচাড়া করে একে একে দিন পেঁয়াজ, মরিচ, আলু, গাজর ও ক্যাপসিকাম।

এবার সামান্য লবণ দিয়ে সবজিগুলো নেড়েচেড়ে ডেকে দিন। আলু আর গাজর নরম হয়ে আসলে কড়াইয়ে দিয়ে দিন ভিজিয়ে রাখা ওটস ও হলুদ।

এবার ভালোভাবে নেড়েচেড়ে প্রয়োজন মনে হরে সামান্য পানি দিয়ে ঢেকে দিন। কয়েক মিনিট রান্না হতে দিয়ে চুলা বন্ধ করে দিন। সবশেষে উপরে চিনাবাদাম, লেবুর রস, ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন মজাদার ওটস পোলাও।

সূত্র: আনন্দবাজার



  
  সর্বশেষ
ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
এমবাপের ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে ইয়ামালের স্পেন
বংশালে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com