শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   পাঁচমিশালী
চাকসুতে প্রার্থী হলেন সাদিক কায়েমের ছোট ভাই
  Date : 17-09-2025
Share Button

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি সোহরাওয়ার্দী হল থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। তবে কোন পদে নির্বাচন করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির সূত্র জানায়, আবু আয়াজ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং সোহরাওয়ার্দী হল শাখার প্রকাশনা সম্পাদক। তিনি সোহরাওয়ার্দী হলেরই আবাসিক শিক্ষার্থী।

সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রশিবিরের সভাপতি আবরার ফারাবী বলেন, আয়াজ বন্ধুদের সঙ্গে মিলিতভাবে মনোনয়ন ফরম নিয়েছেন। তবে কোন পদে নির্বাচন করবেন, তা এখনো নির্ধারণ হয়নি।

মনোনয়নপত্র গ্রহণের পর আবু আয়াজ জানান, আমি ফরম নিয়েছি। নির্বাচন করা বা না করার সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হবে। যেহেতু আমি দলীয় প্যানেল থেকে অংশ নিচ্ছি, তাই কোন পদে লড়াই হবে, তা দল নির্ধারণ করবে।

উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার মোট ভোটার ২৭,৬৩৭ জন। ইতিমধ্যে মোট ১,১৬২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।



  
  সর্বশেষ
ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
এমবাপের ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে ইয়ামালের স্পেন
বংশালে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com