শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   ধর্ম
সৌদি পৌঁছেছেন ৭২ হাজারের বেশি হজযাত্রী
  Date : 29-05-2025
Share Button

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মোট ১৮৭ ফ্লাইটে ৭২ হাজার ৩০৫ বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২৯ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, বুধবার (২৮ মে) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি আরবে পৌঁছেছেন ৭২ হাজার ৩০৫ জন বাংলাদেশি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৭ হাজার ২২০ জন হজযাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।

আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, বুধবার মধ্যরাত নাগাদ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মোট ৯৭টি ফ্লাইটে ৩৭ হাজার ৩২৯ জন হজযাত্রী সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। এই সময়ের মধ্যে সৌদি এয়ারলাইনসের ৬৯টি ফ্লাইটে ২৬ হাজার ৩৮৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৬২৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

অন্যদিকে, পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মক্কা ও মদিনায় মোট ১২ জন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে ছয়জন মক্কায় এবং বাকি ছয়জন মদিনায় মারা গেছেন বলে জানিয়েছে আইটি হেল্প ডেস্ক। 

এর বাইরে, সৌদি সরকারি হাসপাতালে ১৪০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এরপর একই দিন রাত ২টা ২০ মিনিটে চার শতাধিক যাত্রী নিয়ে হজযাত্রীদের বহনকারী প্রথম বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।

চলতি বছর হজে যেতে নিবন্ধন করেছেন ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজে যেতে নিবন্ধন করেছেন। 

এ লক্ষ্যে আগামী ৩১ মে হজ ফ্লাইট শেষ হবে। আর হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হয়ে শেষ হবে ১০ জুলাই।

 



  
  সর্বশেষ
চীন-পাকিস্তান অংশীদারিত্বে কৃষিতে প্রযুক্তির প্রয়োগ
চীন কূটনীতিতে ‘কৌশলগত সংকল্প` কেন এত গুরুত্বপূর্ণ
গার্ডেন এক্সপোতে টেকসই নগরায়ণের নতুন দিগন্ত
আন্তর্জাতিক অঙ্গনে চীনা ভাষা শিক্ষায় নতুন প্রবণতা

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com