শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   পাঁচমিশালী
ইফতারে তরমুজের ২টি সহজ পানীয় তৈরির রেসিপি
  Date : 23-03-2025
Share Button

রোজার ক্লান্তি অনেকটাই দূর করে দিতে পারে তরমুজের মতো সুস্বাদু ও রসালো ফল। এই ফলের প্রায় নব্বই ভাগ পানি। তাই ইফতারে নিয়মিত তরমুজ খেলে শরীরে পানির ঘাটতি অনেকটাই পূরণ হয়। ইফতারে রাখতে পারেন তরমুজ দিয়ে তৈরি নানা ধরনের পানীয়। যেগুলো ইফতারে পান করলে আপনি সতেজ বোধ করবেন। চলুন জেনে নেওয়া যাক এমনই ২টি পানীয় তৈরির রেসিপি-

তরমুজ-কমলার জুস
প্রথমে তরমুজের খোসা ছাড়িয়ে নিন। এবার বীজ আলাদা করে টুকরা করে নিন। ৪ কাপ টুকরা ব্লেন্ডারে দিন। এরপর খোসা ও বীজ ছাড়ানোর ৪টি কমলার রস মেশাতে হবে। আরও দিতে হবে পুদিনা পাতা কুচি, স্বাদমতো চিনি ও পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিন। এবার পরিবেশন গ্লাসে পরিবেশন করতে হবে। যারা ঠান্ডা খেতে বেশি পছন্দ করেন তারা বরফের টুকরা মিশিয়ে নিতে পারেন।

তরমুজ স্মুদি
বিভিন্ন ধরনের স্মুদি তো খাওয়া হয়ই, তরমুজ দিয়ে স্মুদি খেয়েছেন কখনো? ইফতারে খেতে পারেন তরমুজের স্মুদি। সেজন্য প্রয়োজন হবে দুই কাপ খোসা ও বীজ ছাড়ানো তরমুজের টুকরা, ১ কাপ দই, ১ টেবিল চামচ মধু, সামান্য দারুচিনির গুঁড়া, পুদিনা পাতা কুচি ও পরিমাণ মতো চিনি। এবার সব একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। প্রয়োজন হলে কিছুটা পানি মেশাতে পারেন। এবার ইফতারে পরিবেশন করুন।



  
  সর্বশেষ
চীন-পাকিস্তান অংশীদারিত্বে কৃষিতে প্রযুক্তির প্রয়োগ
চীন কূটনীতিতে ‘কৌশলগত সংকল্প` কেন এত গুরুত্বপূর্ণ
গার্ডেন এক্সপোতে টেকসই নগরায়ণের নতুন দিগন্ত
আন্তর্জাতিক অঙ্গনে চীনা ভাষা শিক্ষায় নতুন প্রবণতা

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com