সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
টঙ্গীতে সিলিন্ডার লিকেজ থেকে আগুন, মা-ছেলেসহ দগ্ধ ৩
  Date : 23-11-2026
Share Button

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বসতবাড়িতে আগুন লেগে নারী ও শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছেন। চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় নেওয়া হয়েছে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন- মনিরা আক্তার (৩০), তার সন্তান আরিফুল ইসলাম আরাফাত (৬) ও তরিকুল ইসলাম (২৬)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পশ্চিম থানাধীন পশ্চিম দাঁড়াইল এলাকার জাহানারা বেগমের মালিকানাধীন বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে আগুন লাগে। আগুনের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে তিনজন দগ্ধ হন।

পরে দগ্ধ তিনজনকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



  
  সর্বশেষ
টঙ্গীতে সিলিন্ডার লিকেজ থেকে আগুন, মা-ছেলেসহ দগ্ধ ৩
চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ
বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com