শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত
  Date : 30-10-2026
Share Button

মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বাড়িয়েছে সরকার। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত শর্ত মেনে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন করা যাবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিআরটিএর এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছিল বিআরটিএ। ওই নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজন না করলে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছিল সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনেও নিবন্ধন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এ লক্ষ্যেই মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সিদ্ধান্ত নেয়া হয়।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার মোটরসাইকেলের সামনের দিকে ২০০ মিলিমিটার দৈর্ঘ্য ও ১০০ মিলিমিটার প্রস্থের নম্বরপ্লেট সংযোজন করতে হবে। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা হতে হবে কমপক্ষে ২০ মিলিমিটার।

নম্বরপ্লেটের উপাদান হিসেবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। এতে অন্য কোনো শোভাবর্ধন বা নকশা করা যাবে না।

স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে ২৮৫ মিলিমিটার দৈর্ঘ্য ও ৫০ মিলিমিটার প্রস্থের নম্বরপ্লেট সংযোজন করতে হবে। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। নিবন্ধন নম্বরের একটি অনুলিপি সামনে প্রদর্শন করা যাবে। উদাহরণ হিসেবে `ঢাকা মেট্রো-ল-১১-১২২৯` নম্বরটি উল্লেখ করেছে বিআরটিএ।

নতুন এ সিদ্ধান্তের ফলে মোটরসাইকেল মালিকরা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারিত নিয়ম মেনে সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সুযোগ পাচ্ছেন।



  
  সর্বশেষ
বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
উখিয়ায় নলকূপে গ্যাসের তীব্রতা বেড়েছে, চার দিনেও নেভেনি আগুন
বাজারে বাড়ছে শীতের আগাম সবজি, দাম এখনো চড়া
বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com