শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
চীনের উন্নয়নে অবদানের স্বীকৃতি পেলেন ৫০ বিদেশি বিশেষজ্ঞ
  Date : 02-10-2026
Share Button

আন্তর্জাতিক, অক্টোবর ১ : চীনের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ৫০ জন বিদেশি বিশেষজ্ঞকে ২০২৬ সালের চাইনিজ গভর্নমেন্ট ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড দিয়েছে দেশটির সরকার। বুধবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত বিশেষজ্ঞদের অভিনন্দন জানান চীনের স্টেট কাউন্সিলর শেন ইছিন।

অনুষ্ঠানে শেন বলেন, চীনের অর্থনীতি বর্তমানে উদ্ভাবননির্ভর ও উচ্চমানের প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। এর মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে প্রয়োজনীয় স্থিতিশীলতা ও আস্থা তৈরি হচ্ছে। তিনি বলেন, বিদেশি বিশেষজ্ঞরা চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি চীন ও অন্যান্য দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

চীনের আধুনিকায়ন প্রক্রিয়ায় দেশটির জনগণের সঙ্গে কাজ করতে আরও বেশি বিদেশি বিশেষজ্ঞকে এগিয়ে আসার আহ্বান জানান শেন ইছিন। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছানো এবং মানবকল্যাণে অবদান রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।

চীনে দীর্ঘমেয়াদি ও স্থিতিশীলভাবে কাজ করতে আগ্রহী বিদেশি প্রতিভাবানদের জন্য সরকার প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

সূত্র: লুৎফর, জেনিফার, সিনহুয়া।



  
  সর্বশেষ
চীন-ব্রুনাই সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় সি চিন পিং ও সুলতান বলকিয়াহর
জাপানকে ‘তিন পারমাণবিক অস্ত্রমুক্ত নীতি` মেনে চলার আহ্বান চীনের
তাইওয়ান প্রণালির শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জোর চীনের
পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সুষ্ঠু সূচনা নিশ্চিতের আহ্বান সি চিন পিংয়ের

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com