বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ গড়তে সব দেশের সঙ্গে কাজ করবে চীন: হান চেং
  Date : 30-09-2026
Share Button

আন্তর্জাতিক, সেপ্টেম্বর ২৯ : মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ সমৃদ্ধ করতে বিশ্বের সব দেশের সঙ্গে একযোগে কাজ করবে চীন। শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে এ কথা বলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং।

তিনি বলেন, বিশ্ব এখন ভূরাজনৈতিক সংঘাত, উন্নয়ন বৈষম্য এবং ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি। এ পরিস্থিতিতে শান্তি, উন্নয়ন ও সহযোগিতা জোরদারে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় হান চেং চারটি প্রস্তাব তুলে ধরেন। প্রথমত, যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা এবং অভিন্ন নিরাপত্তার ভিত্তিতে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা। দ্বিতীয়ত, উন্মুক্ততা ও সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক উন্নয়ন সংকট মোকাবিলা এবং সবার জন্য সমৃদ্ধি নিশ্চিত করা। তৃতীয়ত, সভ্যতার মধ্যে যোগাযোগ ও পারস্পরিক শিক্ষা বাড়িয়ে ঐক্য ও পারস্পরিক আস্থা পুনর্গঠন। সবশেষে বহুপাক্ষিকতার প্রতি অঙ্গীকার জোরদার করে আন্তর্জাতিক ক্ষেত্রে ন্যায্যতা ও ন্যায়বিচার নিশ্চিত করা।

তিনি আরও বলেন, চীন সবসময় শান্তিপূর্ণ উন্নয়ন, ন্যায্যতা ও বহুপাক্ষিকতার পক্ষে থাকবে। জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য নিরাপত্তাসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘকে আরও কার্যকর করার পক্ষেও বেইজিং কাজ করবে।

সূত্র: লুৎফর, হাশিম, সিনহুয়া।



  
  সর্বশেষ
‘সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট` স্লোগানে উদযাপিত হলো স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
২০৩০ সালের মধ্যে নতুন ধরনের ব্যাটারি শিল্প সম্প্রসারণের লক্ষ্য চীনের
বিশ্ব উন্নয়নে আরও নিশ্চয়তা যোগাবে এআইআইবি: প্রেসিডেন্ট জোউ চিয়া ই

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com