বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   অর্থ-বাণিজ্য
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
  Date : 17-09-2026
Share Button

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও নিয়মিত পরিবর্তন হচ্ছে সোনার দাম। সর্বশেষ দাম পরিবর্তনের পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সেই নির্ধারিত দামেই দেশের বাজারে বিক্রি হচ্ছে সোনা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত শনিবার (১২ সেপ্টেম্বর) সোনার দাম বাড়ায়। ওই দিন প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বাড়ায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়। এর আগে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।


এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।


বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনার নির্ধারিত দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও নির্ধারিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৯১ টাকায় বিক্রি হচ্ছে।



  
  সর্বশেষ
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com