বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
ভিসা-মুক্ত নীতিতে মধ্যপ্রাচ্যে বেড়েছে ‘চীন ভ্রমণের` চাহিদা
  Date : 15-09-2026
Share Button

আন্তর্জাতিক, ১৫ সেপ্টেম্বর : আরব পর্যটন বাজার মেলা গতকাল (সোমবার) সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে শুরু হয়েছে। এই প্রদর্শনীতে ‘চীন ভ্রমণ’ অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে দর্শকদের নজর কেড়েছে।

মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও প্রভাবশালী আন্তর্জাতিক পর্যটন মেলা হিসেবে এবারের আরব পর্যটন মেলা চলবে ১৭ তারিখ পর্যন্ত। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় ২৮০০টিরও বেশি প্রদর্শক অংশ নিয়েছে এবং মোট অংশগ্রহণকারীর সংখ্যা ৫৫ হাজার হবে বলে আশা করা হচ্ছে।

চীনের প্রদর্শনী এলাকায় মোট ২৮টি পর্যটন প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা। মেলায় চীনা প্রতিষ্ঠানগুলো মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন পর্যটন প্রতিষ্ঠানের সঙ্গে একাধিক মুখোমুখি আলোচনা করেছে এবং মধ্যপ্রাচ্যের পর্যটকদের জন্য বিশেষভাবে তৈরি কাস্টমাইজড ভ্রমণ রুট উপস্থাপন করেছে।

মধ্যপ্রাচ্যের একজন পর্যটন ব্যবসায়ী বলেছেন, চীন জিসিসি দেশগুলোর জন্য ভিসা-মুক্তি নীতি কার্যকর করার পর বাজারে ‘চীন ভ্রমণের’ চাহিদা বিস্ফোরকভাবে বেড়েছে। আসন্ন পর্যটন মৌসুমে আরও বেশি মধ্যপ্রাচ্যের পর্যটক চীন সফর করবেন বলে তিনি আশা করছেন।

সূত্র: তুহিনা, তৌহিদ, শুয়েই, চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
ভিসা-মুক্ত নীতিতে মধ্যপ্রাচ্যে বেড়েছে ‘চীন ভ্রমণের` চাহিদা
‘চাংচৌ ১১০` চীনের জননিরাপত্তা ব্যবস্থার উজ্জ্বল উদাহরণ: সি চিন পিং
এডেন উপসাগরের মিশন শেষে বাংলাদেশসহ তিন দেশে সফর করবে চীনের নৌ টাস্ক গ্রুপ
বৈশ্বিক উন্নয়নের সংকট মোকাবিলায় চীনের ‘প্রতিকার` বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com